বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের নির্দেশ ইসির ‘জুলাই গণঅভ্যুত্থানে ইসলামী আন্দোলনের অবদানকে স্বীকৃতি দিতে হবে’  ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৩০৬ জুলাই শহীদদের স্মরণে বায়তুল মোকাররমে বিশেষ দোয়া প্রধানমন্ত্রীর সঙ্গে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদলের সাক্ষাৎ শিশুদের ক্যানসার হাসপাতালের নিকটে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ইরানের ‘সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল’ গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু বন্যায় নিহত বেড়ে ৫৮, ক্ষতিগ্রস্ত ১২ লাখের বেশি মানুষ জিয়াউর রহমানের হত্যায় অভিযুক্ত গ্রেফতার, কে এই মোজাফফর

হেফাজতের সম্মেলনে স্বেচ্ছাসেবীর ভূমিকা: প্রশংসায় ভাসছেন মাওলানা মামুনুল হক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুনামগঞ্জের দিরাই উপজেলায় হেফাজতে ইসলামের শানে রেসালত সম্মেলনে সেচ্ছাসেবীর ভূমিকা পালন করেছেন মাওলানা মামুনুল হক। এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি। সম্মেলনে স্বেচ্ছাসেবকের ভূমিকা পালনের কথা উল্লেখ করে নিজের ভেরিফাইড পেজে একটি পোস্টও করেছেন তিনি।

আজ সোমবার (১৫ মার্চ) সুনামগঞ্জের দিরাই উপজেলায় হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে এ শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী।

নিজের পেজে দেয়া পোস্টে তিনি লিখেন, ‘আজ দিরাই হেফাজতে ইসলামের শানে রেসালত সম্মেলনে জনতার ঢল নেমেছিল। কিন্তু আমীরে হেফাজতকে (আল্লামা জুনায়েদ বাবুনগরী) বহনকারী হেলিকপ্টারের উপর হামলে পড়া মানুষগুলো আমাদেরকে এবং তাদের নিজেদেরকেও অনেক বড় ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছিল। এমন বিশৃঙ্খলা আমি কখনো দেখিনি। শৃঙ্খলাব্যবস্থা ছিল খুবই দুর্বল। পরিস্থিতি সামাল দিতে আমাকে এবং জুনাইদ আল হাবিব সাহেবকে স্বেচ্ছাসেবকের ভূমিকায় নামতে হয়েছে। বড় ধরনের দুর্ঘটনা থেকে আল্লাহ রক্ষা করেছেন। তবে হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হওয়ায় ভালোই মাশুল গুণতে হবে কর্তৃপক্ষকে। হেলিকপ্টার প্রোগ্রামের আয়োজকগণ আরো সতর্ক হোন!! মজবুত থাকা চাই স্বেচ্ছাসেবক ব্যবস্থা।’

এমডব্লিউ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ