বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৯ ভাদ্র ১৪৩৩ ।। ২১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ফরিদগঞ্জে রাজকীয় বিদায় ৬ অবসরপ্রাপ্ত শিক্ষকের   বাংলাদেশ কওমী যুব ফোরামের আহ্বায়ক কমিটি, আহ্বায়ক সাখী সদস্য সচিব তানজিল কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ দূতাবাসের  সৌদি আরব গেছেন সিরাত অলিম্পিয়াডের ওমরাহ বিজয়ী নাজিফা খান   ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ সম্পর্কে যে তথ্য দিলেন পুলিশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা আব্বাসের অশ্রুসিক্ত বক্তব্যে থমকে গেল সংসদ ডা. জুবাইদা রহমানের হাতে জিয়া স্মৃতি বইমেলার উদ্বোধন শাপলা ও জুলাই গণঅভ্যুত্থান যুক্ত হচ্ছে কওমি মাদরাসার সিলেবাসে সাংবাদিকদের বেতন নিয়মিতকরণের দাবিতে বিএফ‌ইউজে এবং ডিইউজের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

করোনা পরিস্থিতি অবনতি হলে স্থগিত হতে পারে বইমেলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে করোনা পরিস্থিতি অবনতি হলে যেকোনো সময় স্থগিত করা হতে পারে বইমেলা। সোমবার (১৫ মার্চ) বাংলা একাডেমিতে মেলা নিয়ে সমন্বয় সভা সভা শেষে এমনটাই জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, এখন পর্যন্ত যেভাবে আছি, তাতে বইমেলা মাসব্যাপী চলবে বলে আমরা বিশ্বাস করি এবং আশা রাখছি। তবে এমন সিদ্ধান্ত হয়েছে, আমি ব্যক্তিগতভাবে প্রস্তাব করেছি- পরিস্থিতি যদি আরো খারাপ হয়, প্রয়োজনে বইমেলা হয়তো বন্ধও করে দেয়া হতে পারে।

বইমেলা আয়োজক কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বলেন, যদি পরিস্থিতি খারাপ হয়, আমরা মেলায় দর্শনার্থী প্রবেশ নিয়ন্ত্রণ করবো, তারপরও যদি পরিস্থিতি খারাপ থাকে, সেক্ষেত্রে হয়তো আমরা মেলা বন্ধ করব।

এদিকে করোনা পরিস্থিতি মাথায় রেখে এবার মেলার পরিসর দ্বিগুণ করা হয়েছে। আছে স্বাস্থ্যবিধি মানার কঠোর নির্দেশনা। ১৮ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালি উদ্বোধন করবেন এবারের বইমেলার।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ