সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয় লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকচাপায় বৃদ্ধ ভ্যানচালকের মৃত্যু দেশে ফিরেছেন মালয়েশিয়ায় কুরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরা ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করতে ইসির বৈঠক ‘নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে 'জিরো টলারেন্স' কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই’ আইএমএফ ও বিশ্বব্যাংক যা চাচ্ছে, নতুন সরকারও তাই চাচ্ছে: অর্থমন্ত্রী

প্রকাশিত হলো আদিল মাহমুদের কাব্যগ্রন্থ ‘আনকাবূত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অমর একুশে গ্রন্থমেলা ২০২১ উপলক্ষে 'চৈতন্য প্রকাশন' থেকে প্রকাশিত হয়েছে তরুণ কবি ও সাংবাদিক আদিল মাহমুদের কাব্যগ্রন্থ ‘আনকাবূত’। এটি আদিল মাহমুদের তৃতীয় বই।

এ বই প্রসঙ্গে আদিল মাহমুদ বলেন, ‘আনকাবূত’ কাব্যগ্রন্থ যেন আমার দৈনন্দিন জীবনের স্মৃতির অ্যালবাম। আমার দিনালিপি মাত্র। মন কখনো কি অবস্থায় ছিল তারই বৃত্তান্ত। এছাড়াও কিছু কবিতায় মাঝে মাঝেই ছায়া ফেলেছে আমাদের ঐতিহ্য, জীবনবোধ, সুখ ও শোককাতর অনুভবমালা।’

কবি ও কাব্যগ্রন্থ সম্পর্কে কবি শাহাদাত জামান জানান, ‘আদিল মাহমুদ একজন নীরব ও নিঃশব্দ অনুসন্ধানকারী দহনদগ্ধ কবি। তার শব্দ নির্বাচন, প্রয়োগ কৌশল, অনবদ্য চিত্রকল্প, সৃষ্টি বৈচিত্র্য, নির্মাণশৈলী আনন্দদায়ক। প্রথাগত আবেগকাতরতা, থরোথরো প্রেমময়তা পরিহার করে স্বতন্ত্রস্বাদ রচনায়, ছন্দ ও ছন্দোহীনতায় তিনি অন্যতম। তার ‘আনকাবূত’ কাব্যগ্রন্থে দেখেছি এইসব অনুভবী বৈশিষ্ট্য।’

তিনি বলেন, ‘কবিতায় আদিল মাহমুদ জাগতিক বিপন্নতা থেকে কোনো এক মহাজাগতিক আশ্রয়চেতনার দিকে হেঁটে চলছেন একা। আর উন্মোচন করছেন নৃত্যনন্দন আচ্ছন্নতার জাদুবলয়। নিঃসঙ্গতা ও সময়ের অস্থিরতা স্বত্ত্বেও তার কবিতায় আছে এক ধরনের নম্রতার আবরণ। কম বয়সী তরুণ এই কবির কবিতার জীবন ও বোধের প্রতি আমার সম্মান রইলো।’

এক নজরে বই

বই: আনকাবূত
লেখক: আদিল মাহমুদ
প্রকাশনী: চৈতন্য প্রকাশন
মূদ্রিত মূল্য: ১৬০ টাকা
ঘরে বসে বইটি কিনতে রকমারি থেকে অর্ডার করুন। ভিজিট করুন: https://bit.ly/38LupfD

-এএ