মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

৫৩ কোটি ৩০ লাখ ফেইসবুক ব্যবহারকারীর তথ্য ফাঁস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশসহ ১০৬ দেশের ৫৩ কোটি ৩০ লাখ ফেইসবুক ব্যবহারকারীর ফোন নম্বর ও ব্যক্তিগত তথ্য অনলাইনে ফাঁস হয়েছে।

গতকাল শনিবার সাইবার ক্রাইম গোয়েন্দা সংস্থা হ্যাডসন রকের চিফ টেকনোলজি অফিসার অ্যালন গাল এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ফেইসবুক ব্যবহারকারীর ফোন নাম্বারসহ অন্যান্য ডাটা ফাঁস করেছে যেগুলো অনলাইনে বিনামূল্যে বিক্রি করা হচ্ছে। গালের দাবি ডাটাবেসটির প্রকাশিত ফোন নাম্বার গুলি একই সেটের বলে ধারণা করা হচ্ছে।

প্রকাশিত ডেটাগুলি ব্যবহার করে যে কেউ যে কারো ফেইসবুক একাউন্টে প্রবেশ করতে পারবে। এ ধরনের তথ্য ফাঁস ফেইসবুকের ব্যবসার জন্য হুমকী স্বরুপ।

এদিকে ফেইসবুক এক বিবৃতিতে জানিয়েছে, প্রকাশিত তথ্যগুলি ২০১৯ সালের পুরোনো। সে সময় প্রতিষ্ঠানটির একটি ত্রুটিগত কারণ বলে উল্লেখ করেন। তবে এ ধরনের তথ্য একবার ফেইসবুকের নেটওয়ার্ক থেকে হারিয়ে গেলে তা নিয়ন্ত্রন করার তেমন কোন ক্ষমতা সংস্থাটির নেই বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

গাল ফেসবুক ব্যবহার কারীদের সোশাল ইঞ্জিনিয়ারিং আক্রমন" সম্পর্কে আরো সচেতন হওয়া উচিৎ বলে সতর্ক করেছেন। ভবিষ্যতে হ্যাকাররা আরো ব্যবহারকারীদের তথ্য ও ডাটা ফাস করতে পারে বলে আশঙ্কা করছেন গার্ল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ