বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬ ।। ১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ সফর ১৪৪৮

শিরোনাম :
বিকেএম পল্টন থানা শাখার সভাপতি বদর ও সম্পাদক মনির ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যমন্ত্রীর পরামর্শ ও হাসপাতালগুলোকে জরুরি নির্দেশ ৭ দলের সঙ্গে বসছে হেফাজত, আজ চোখ থাকবে বাবুনগরে শাপলা হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা সাবেক আমির হাসপাতালে, দেখতে গেলেন বিকেএম মহাসচিব সরকারের শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে স্বাগত জানাল ইসলামী ছাত্র আন্দোলন ক্রিপ্টোকারেন্সি নিয়ে মুফতি তাকি উসমানীর ফতোয়া, ব্যাখ্যা চাইল পাকিস্তান সরকার অনলাইনের দীনদার, পরিচয় নাকি মুখোশ? দেশের আকাশে দেখা গেছে পবিত্র সফর মাসের চাঁদ কলার বহুমুখী ব্যবহার বাড়ছে অর্থনৈতিক সম্ভাবনা

গণতান্ত্রিক সূচকে পাকিস্তান-আফগানিস্তান থেকেও পিছিয়ে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উদার গণতান্ত্রিক সূচকে বাংলাদেশের অবস্থান দুর্বল হচ্ছে। পিছিয়ে পড়েছে পাকিস্তান ও আফগানিস্তানের মতো দেশের থেকেও।

সুইডেনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ভ্যারাইটিজ অব ডেমোক্রেসির (ভি-ডেম) প্রতিবেদনে এমন চিত্রই উঠে এসেছে। ‘অটোক্রাটাইজেশন গোজ ভাইরাল’ শীর্ষক এই প্রতিবেদনটি গত ১১ মার্চ প্রকাশিত হয়েছে।

এতে বলা হয়েছে, উদার গণতান্ত্রিক সূচকে (লিবারেল ডেমোক্রেসি ইনডেস্ক) ১৭৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৫৪তম। স্কোর শূন্য দশমিক ১। গতবারের চেয়ে স্কোর কমেছে শূন্য দশমিক ০১৯।

অন্যদিকে এই তালিকায় পাকিস্তানের অবস্থান ১১৬তম। তাদের স্কোর শূন্য দশমিক ২৫। তালিকায় ১২৯তম অবস্থানে থাকা আফানিস্তানের স্কোর শূন্য দশমিক ১৯। প্রতিবেদনে বলা হয়েছে, শাসনতান্ত্রিক দিক থেকে বাংলাদেশ আছে ‘নির্বাচনভিত্তিক স্বৈরতন্ত্র’ (ইলেকটোরাল অটোক্রেসি) বিভাগে।

এছাড়া নির্বাচনভিত্তিক গণতন্ত্র থেকে ভারত নেমে এসেছে নির্বাচনভিত্তিক স্বৈরতন্ত্রের স্তরে। বিশ্বের সর্ববৃহৎ গণতন্ত্রের দেশ হিসেবে পরিচিত ভারত গত ১০ বছরে ক্রমাগত গণতন্ত্র থেকে একনায়কতন্ত্রের দিকে হাঁটছে।

সর্বোচ্চ শূন্য দশমিক ৮৮ স্কোর নিয়ে তালিকার শীর্ষে আছে ডেনমার্ক। শীর্ষ ১০ দেশের আটটিই ইউরোপের। আর শূন্য দশমিক ০১ স্কোর নিয়ে তালিকার তলানিতে রয়েছে আফ্রিকার দেশ ইরিত্রিয়া।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ