মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘ইসলামীবিরোধী নারী কমিশন বাতিল করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ও সেক্রেটারী জেনারেল বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান এক বিবৃতিতে ইসলাম ও ধর্মবিদ্বেষী নারী সংস্কার কমিশন বাতিলের দাবি জানিয়েছেন।

আজ রোববার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে ইসলামী মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ বলেন, পশ্চিমা চিন্তা চেতনা, ধ্যান-ধারনার আলোকে ইসলাম ও কুরআনবিরোধী নারী নীতি বাস্তবায়নের এখতিয়ার কারো নেই। যৌনকর্মীকে শ্রমিক ঘোষণার প্রস্তাব ও সম্পত্তিতে নারী-পুরুষ সমান ভাগ, বিবাহ রীতি সকল ধর্মের একই হবে এমন প্রস্তাব সুসম্পষ্ট ইসলামবিরোধী। এধরনের প্রস্তাব কুরআন বিরোধীতার শামিল। যারা এধরনের প্রস্তাব দিয়েছে নারী কমিশনের নারীদেরকে অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির মুখোমুখি করতে হবে। সেইসাথে নারী সংস্কার কমিশনকে বাতিল করতে হবে।

ইসলামী মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ বলেন, নারী সংষ্কার কমিশনের নারীদের শ্রমিক হয়ে দেখাতে হবে। যদি তারা নিজেরা যৌন শ্রমিক হতে পছন্দ না করেন, তাহলে বেশ্যাবৃত্তিকে তারা বন্ধ না করে কেন উৎসাহিত করলেন? তার জবাব জনতার কাছে দিতে হবে। পতিতাবৃত্তি একটা ঘৃণিত কাজ। এটা বন্ধ করে যৌনকর্মীদের সম্মানজনক পেশায় ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ