মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৯৫ শতাংশ মুসলিমের দেশ আজারবাইজানে হিজাব নিষিদ্ধের পাঁয়তারা! ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬

মৃত্যু যখন সুনিশ্চিত তারজন্য প্রস্তুতি নেয়া দরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুর রশীদ।।

বাস্তবতার এই ক্ষণিকের দুনিয়া প্রতিটি সৃষ্টি সূচনায় থাকে শক্তিশালী ও তেজস্বী এবং প্রতিটি সৃষ্টিই একদিন সব শক্তিমত্তা হারিয়ে ঘটে তার সমাপ্তি৷ বাস্তবতার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য সত্য ও কঠিন বাস্তবতা হচ্ছে মৃত্যু৷ এমন হাজারো বিষয় বা বাস্তবতা রয়েছে যা থেকে মিথ্যা দিয়ে আর অস্বীকার করে পার পাওয়া সম্ভব হলেও মৃত্যু নামক ভয়ঙ্কর বাস্তবতা থেকে কোনোরূপ অজুহাত ও মিথ্যার আশ্রয় নিয়ে পালিয়ে বাঁচা সম্ভব নয়৷ এটা এমন এক কঠিন বাস্তবতার সারি, যে সারিতে সমস্ত সৃষ্টিকে শামিল হতে হয়৷

মহান আল্লাহ তা'আলা বলেন, প্রতিটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে ৷ (সূরা: আল-ইমরান, আয়াত: ১৮৫)

মৃত্যু নামক বাস্তবতা এত কঠিন এবং এতই করুণ যে, যা ক্ষণস্থায়ী জগতে জুড়ানো হাজার স্মৃতি, স্নেহময়ী তৈরি করা বন্ধন, লালন করা সুউচ্চ স্বপ্ন ও ন্যায়-অন্যায়ভাবে অর্জন করা ক্ষমতার বাঁধ এক নিমিষেই ধ্বংস করে দেই৷ এত মায়া জুড়ানো সবকিছুর পরিসমাপ্তি একমাত্র মৃত্যুই ঘটিয়ে থাকে৷ এর পরও দেখো মানুষের উচ্ছাভিলাষীতার কোনো কমতি নেই বরং আরো বেড়েই চলছে৷

মহান আল্লাহ্ তা'আলা বলেন, আর দুনিয়ার জীবন শুধু ধোঁকার সামগ্রী ৷ (সূরা: আল-ইমরান, আয়াত: ১৮৫)

দুনিয়ার মোহে পড়ে অনেকে কতই না হিংসাপরায়ণ হয়ে উঠে যেন দুনিয়াটা তাদের জন্য চিরস্থায়ী৷ এই দুনিয়া আসলে কারো একার সম্পত্তি হয়নি কখনো৷ লোভ আর হিংসার বসে বলে থাকে এটা আমার, ঐটা আমার৷ অতচ আদৌ তাদের একার কিছু হবে না৷ আর এটাই দুনিয়ার রীতি৷ আহা! কত মানুষ মিথ্যে ক্ষমতার পোশাক পড়ে দেখায় দাপট, সরদার নামক খেতাব লাগিয়ে নিরীহদের উপর করে কত নির্যাতন আর উচ্চাভিলাষীতার রং মেকে হয়ে উঠে কত না হিংসাপরায়ণ। আসলে এ সবের কি মূল্য যদি একবার শ্বাস বন্ধ হয়ে যায়?

এই দুনিয়া একটি পরীক্ষা ছাড়া আর কিছুই নয়৷ পরীক্ষার পূর্বে প্রশ্নপত্র ফাঁস হলে যার প্রস্তুতি যত ভালো হবে তত বেশি তার ভালো ফলাফল হবে ৷ মহান আল্লাহ্ তা'আলা পরকালীন পরীক্ষার প্রশ্নপত্র অনেক আগেই ফাঁস করে দিয়েছেন৷ এখন যার প্রস্তুতি যত ভালো হবে সে তত বেশি পরকালীন সাফল্য লাভ করতে পারবে৷ একজন পথচারী সূদীর্ঘ পথ পাড়ি দিয়ে গোন্তব্যে পৌঁছাতে তার যাত্রায় পানির গুরুত্ব যত বেশি ৷ ঠিক পরকালীন সুদীর্ঘ পথ পাড়ি দিতে যাত্রায় থাকা সহীহ আমলের গুরুত্ব তত বেশি ৷ পানি ছাড়া যেমন জীবন কল্পনা করা যায় না তেমনি সহীহ আমল ছাড়াও পরকালীন মুক্তি আশা করা যায় না৷

ভাই, ছেড়ে দাও না সব ছলনা! একবার চোখ বন্ধ করলে তুমি দেখবে তোমার মৃত্যুর খবর মুহূর্তের মধ্যে যখন চতুর্দিকে ছড়িয়ে পড়বে তখন তোমার প্রতিবেশী আর আত্মীয়-স্বজন ছুটে আসবে তোমায় শেষবার দেখতে৷ একদিকে তোমার বন্ধুরা তোমার গুনাগুনের গল্প করবে আর অন্যদিকে তোমার শত্রুরাও তোমার সমালোচনায় ব্যস্ত থাকবে৷

কেউ তোমার জন্য দোয়া আর কান্নায় রত থাকবে আবার কেউ তোমার মৃত্যুতে উল্লাস করবে আর অভিশাপ দিবে৷ তোমায় দ্রুত কবরে দিয়ে আসতে যত তাড়াহুড়া চলবে যেন তুমি ইতিপূর্বে কারোর কেউ ছিলে না৷ তিন দিন হয়তো বা সপ্তাহ পার হলে দেখবে তোমার সব কিছু তোমায় ভুলে যাবে৷ এমনকি তোমার রুমটাও তোমার জন্য খালি পড়ে থাকবে না৷ তোমার পাশে বলতে কিছুই থাকবে না আর ৷ শুধু তোমার কিছু স্মৃতি দুনিয়ায় থেকে যাবে আর তাও কালক্রমে হারিয়ে যাবে৷

মৃত্যু যখন সুনিশ্চিত আর এতসব কিছু যখন ধোঁকা তবে কেনই বা ছলনার মোহে পড়ে থাকবে অনন্তকালের যাত্রাকে উপেক্ষা করে? আল্লাহ তায়া’লা আমাদেরকে বুঝার ও আমল করার তৌফিক দান করুক, আমিন।

লেখক: ইংরেজি বিভাগ (৪র্থ বর্ষ), শিক্ষার্থী, সরকারি সিটি কলেজ চট্টগ্রাম৷

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ