বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস

গোসলে নেমে প্রাণ গেল তিন শিশুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহ নগরীর জয়নুল পার্কের পাশে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো- নগরীর সানকিপাড়া এলাকার রতন মিয়ার ছেলে আহাদ (১০), নাসির মিয়ার ছেলে সায়েম (১০) ও শহীদুলের ছেলে জায়েদ (১০)।

বুধবার (১৪ এপ্রিল) ময়মনসিংহ ফায়ার সার্ভিসের লিডার মুজিবুর রহমান জানান, বুধবার দুপুরে একই এলাকার সমবয়সী কয়েকজন শিশু নগরীর জয়নুল পার্কের পাশে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায়। গোসল করার সময় আহাদ, সায়েম ও জিয়াদ নামে তিন শিশু ডুবে যায়। এ সময় অন্যদের চিৎকারে স্থানীয়রা জায়েদ ও সায়েমকে উদ্ধার করে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে আহাদ নামে আরও এক শিশুকে উদ্ধার করে। পরে ময়মনসিংহ মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩১নং শিশু ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক কাফিয়া ফেরদৌসী জানান, তাদেরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রথমে দুজনকে এবং পরে আরও একজনকে আনা হয়। পানিতে ডুবেই তিনজনের মৃত্যু হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ