বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

দাঁড়িয়ে থাকা ট্রাককে চলন্ত ট্রাকের ধাক্কায় নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে অপর ট্রাকের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

আজ শুক্রবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এখন পর্যন্ত নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। এরা হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রেজাউল করিম ও মো. শাহ আলম। নিহতরা সবাই শ্রমিক বলে ধারণা করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, লকডাউনের কারণে গণপরিবহণ না পেয়ে বিকল্পভাবে ওই তিন শ্রমিক বাড়ি যাওয়ার জন্য ট্রাকে করে উত্তরবঙ্গে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘটে এ দুর্ঘটনা।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, ‘দুটি ট্রাকই উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। একটি ট্রাক মহাসড়কের চরভাবলা এলাকায় দাঁড়িয়ে ছিল। পেছন থেকে আরেকটি ট্রাক এসে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকের তিন শ্রমিক ঘটনাস্থলেই নিহত হন। আহত দুজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে আরও একজনের মৃত্যু হয়। হতাহতরা সবাই শ্রমিক ছিলেন। এ ঘটনায় একটি ট্রাক জব্দ করা হয়েছে। আরেকটি ট্রাকের খোঁজ পাওয়া যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ