শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

সর্বকালের সর্বশ্রেষ্ঠ অর্থ ব্যবস্থা গঠনে যাকাতের ভূমিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওমর ইবনে আখতার।।

ইসলামের স্তম্ভ সমূহের অন্যতম একটি হলো যাকাত। ইসলাম যে একটি মানবতার ধর্ম এবং পূর্নাঙ্গ জীবন বিধান যাকাত ব্যবস্থা এর অন্যতম একটি প্রমাণ!

যেখানে পুঁজিবাদ ও সমাজতান্ত্রের মত কুফরি অর্থ ব্যবস্থাগুলো মানব সমাজের অর্থনৈতিক অবকাঠামোকে ভেঙ্গে টুকরো টুকরো করে দিয়েছে, সেখানে ইসলামের যাকাত ব্যবস্থা জনগণকে চমৎকার ভারসাম্যপূর্ন নিখুঁত এক অর্থ ব্যবস্থা উপহার দিয়েছে!

ইসলাম সম্পদের লাগামহীন সঞ্চয়কে নিয়ন্ত্রণ করে পুঁজিবাদের ধ্বংসাত্মক প্রভাব থেকে এবং এক নায়কতন্ত্রের কাছে জনগণের অর্থ জিম্মি থাকার মতো ভয়ংকর সমাজতান্ত্র থেকে সমাজকে মুক্ত করেছে।

ইসলামের অর্থনীতি ব্যাবস্থা এই নির্দেশ প্রদান করে যে, ধন সম্পদ জমা ও সঞ্চয় করার জন্য নয়। বরং একে বন্টন করতে হবে। যেন মানুষের মাঝে সম্পদের ভারসাম্য অক্ষুণ্ণ থাকে এবং ধনী দরিদ্রের বৈষম্য দূর হয়ে যায়।

এজন্য ইসলাম মনে করে, নিত্য দিনের প্রয়োজন পূরণ করার পর এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রী বাদ দেওয়ার পর যদি কারো নিকট সাড়ে বায়ান্ন তোলা (৫৯৫ গ্রাম) পরিমাণ রূপা কিংবা সাড়ে সাত তোলা (৮৫ গ্রাম) স্বর্ণ বা এর সমমূল্যের সম্পদ এক বৎসর সময় পর্যন্ত সঞ্চিত থাকে তাহলে সে ব্যক্তি সম্পদশালী। তাকে যাকাত প্রদান করতে হবে।

আল্লাহ সুবহানাহু তায়ালা বলেন, তাদের সম্পদ থেকে যাকাত নিন যা তাদের পবিত্র ও পরিশুদ্ধ করবে। [সূরা আত-তাওবাহ, আয়াত:১০৩] অপর এক আয়াতে বলেন, সালাত কায়েম কর, যাকাত আদায় কর, আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য কর, আল্লাহ তো চান তোমাদের কলুষমুক্ত করে পবিত্র-পরিচ্ছন্ন করতে। [সূরা আল-আহযাব, আয়াত: ৩৩]

আর যাকাত প্রদানকে কেবল ঐচ্ছিক পর্যায়েই রাখা হয়নি বরং আবশ্যক করা হয়েছে।কেউ যদি তা আদায় না করে তার জন্য আইনগতভাবে শাস্তির সাথে সাথে পরকালীন কঠিন আযাবের ব্যাপারেও সুস্পষ্ট ঘোষণা দিয়ে আল্লাহ তা‘আলা বলেন- আর যারা সোনা রূপা (অর্থ-সম্পদ) জমা করে রাখে এবং সেগুলো আল্লাহর পথে যাকাত হিসেবে ব্যয় করে না তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। কিয়ামতের দিন সেগুলো জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে এবং সেগুলো দ্বারা তাদের মুখমণ্ডল, পার্শ্বদেশ এবং পৃষ্ঠদেশে দাগ দেওয়া হবে। আর বলা হবে এগুলোই সেই সম্পদ যা তোমরা (যাকাত না দিয়ে) পুঞ্জিভূত করে রেখেছিলে। সূরা আত-তাওবাহ, আয়াত: ৩৪-৩৫

মানব সমাজের অর্থনৈতিক কাঠামোকে ঠিক রাখতে ইসলাম যà¦