বাজারে এসেছে প্রসিদ্ধ লেখক, গবেষক মাওলানা মুহাম্মাদ হেমায়েত উদ্দীন এর বিন্যাস করা কুরআনের মুসহাফ ‘আল কুরআনুল কারীম’। সম্প্রতি এ মুসহাফটি বেশ ভালো সাড়া ফেলেছে। ছাত্র-শিক্ষক ও সাধারণ মানুষ সবার কাছেই ব্য়াপকভাবে গ্রহণযোগ্যতা পাচ্ছে। অনেক বিখ্যাত সাড়াজাগানো পাঠকপ্রিয় গ্রন্থের কারিগর তিনি। আহকামে যিন্দেগী, ফাযায়েলে যিন্দেগী, ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ, বয়ান ও খুতবা ১-৩ খণ্ড, ইসলামী মনোবিজ্ঞান, আহকামুন নিসা তার লেখা অন্যতম গ্রন্থ। কওমি অঙ্গণে তার মতো গবেষক লেখক বিরল। সম্প্রতি নিজের তৈরি করা কুরআনের মুসহাফ নিয়ে আওয়ার ইসলামের মুখোমুখি হয়েছেন বিখ্যাত এ আলেম লেখক। তার সাথে কথা বলেছেন আওয়ার ইসলামের নিউজরুম এডিটর।
মোস্তফা ওয়াদুদ: আপনি একটি মুসহাফ তৈরি করেছেন। তা এই ‘মুসহাফ’ শব্দটি দ্বারা কী বোঝানো হয়? মুসহাফ আর কুরআন মাজীদ কি এক কথা?
মাওলানা হেমায়েত উদ্দীন: মুসহাফ শব্দটির সাথে আমাদের পরিচিতি কম। মূলত কুরআন হচ্ছে আল্লাহর কালাম তথা আল্লাহর বাণী যা রাসূলের সা. প্রতি নাজিল হয়েছে। আর এই আল্লাহর কালামকে পাঠ করার জন্য লিখিত বা মুদ্রিত যে কপি তৈরি করা হয় তাকে বলে মুসহাফ। সংক্ষেপে মুসহাফ হচ্ছে আল্লাহর কালামের লিখিত বা মুদ্রিত কপি। বস্তুত আল্লাহর কালাম মুসহাফে লিখিত থাকে।
মোস্তফা ওয়াদুদ: দুনিয়াতে কুরআনের অসংখ্য মুসহাফ আছে। আপনি নতুন করে আরেকটি মুসহাফ তৈরি করলেন- এই চিন্তাটি কেনো এলো?
মাওলানা হেমায়েত উদ্দীন: বিষয়টা একটু দীর্ঘ বিবরণ সাপেক্ষ। সারা বিশ্বে মুসহাফে উছমানির রছমে খত অনুসরণ করে তিনটি মানহাজে কুরআন লিখিত হয়ে থাকে। যথা: আবূ আমর দানির মানহাজ, আবূ দাউদ সুলাইমান ইবনে নিজাহ-এর মানহাজ ও কালূনের মানহাজ। আমাদের উপমহাদেশসহ দক্ষিণ ও পূর্ব এশিয়ার বেল্টে আবূ আমর দানির মানহাজ অনুসারে মুসহাফে উছমানির রছমে খত অনুসরণ করে মুসহাফ মুদ্রিত হয়ে থাকে।
কিন্তু আমাদের দেশের মুসহাফসমূহে আবূ আমর দানির মানহাজ অনুসারে মুসহাফে উছমানির রছমে খত সহীহ রয়েছে কি না তার দিকে তেমন তাওয়াজ্জুহ না দেয়ার কারণে আমাদের দেশের মুসহাফসমূহে প্রচুর সংখ্যক রছমে খতের গলতী রয়ে গেছে। এই রছমে খতের গলতী সহীহ করার বিশেষ প্রয়োজন ছিল। তদুপরি হেফজ কুরআন মাজীদের অনেক সাফহায় শুরু শেষে অর্থের অসংগতি, দুই জায়গায় রুকুর শুরু শেষে অর্থের অসংগতি, দুই পারার শুরু নিয়ে অসংগতি, দুই পারার সাফহা সংখ্যা বিশ না থাকায় সমস্যা ইত্যাদি অনেক বিষয় এমন ছিল যা সংশোধ