শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

কেমন ছিলো প্রিয় নবিজির প্রেমময় রমজান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসমাঈল হাবীব

প্রতি বছর ফিরে ফিরে আসে রমজান। রমজানের সংবাদ পেয়ে মু'মিনের হৃদয় খুশিতে ডগমগ করতে থাকে। মনের সেতারে বাজতে থাকে নাজাত প্রাপ্তির ঘোষণা।চোখের তারায় ভেসে ওঠে চিরসবুজ জান্নাতের ছবি।প্রতিবার রমজানকে ঘিরে প্রতিটি মুমিনের মনোহৃদয় নতুন করে সাজতে থাকে। আকুলপ্রাণে অনেকেই জানতে চায়, আমাদের হৃদয়ের বাদশাহ রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান কেমন কাটাতেন?

আমরাও চাই, আমাদের রমজান সেভাবে কাটাবো, প্রিয় রাসুলের আদর্শে আমরা আর্দশিত হবো।কেননা, আল্লাহ তাআলা বলেছেন; নিশ্চয় আল্লাহর রাসুলের মধ্যে রয়েছে, তোমাদের জন্য উত্তম আর্দশ। (সুরা আহযাব, আয়াত নং ২১)

রমজান এলে অন্যান্য মাসের তুলনায় রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু আলাদা হয়ে যেতেন। রমজানকে সাদরে বরণ করে নেবার জন্য আগাম প্রস্তুতি নিয়ে রাখতেন। রমজানকে পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রাণভরে দুআ' করতেন। সাহাবায়ে কেরাম রাদিআল্লাহু আনহুমকে বলতেন; নিশ্চয় তোমাদের সামনে এমন একটি মাস আসছে, যে মাসে কুরআন নাজিল করা হয়েছে, এবং এই মাসে এমন একটি রাত আছে, যা হাজার রাত, সুতরাং তোমরা এই মাসকে হেলায় কেটে দিয়ো না।এই মাসের প্রতিটি সময়ক্ষণকে সাদরে গ্রহণ করো

কুরআন তেলাওয়াত ও দান দাক্ষিণ্য

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে কেন্দ্র করে ইবাদতের পরিমাণ অনেকগুণ বাড়িয়ে দিতেন।হযরত জিবরিল আমীন নবীজির সাথে কুরআন শরীফ ‘দাওর’ করতেন।তাঁরা পরস্পর পরস্পরকে কুরআন শোনাতেন।

রমজানে নবীজি হয়ে ওঠতেন দানশীল। শ্রেষ্ঠ দানশীল।মুক্ত প্রবহমান বাতাসের মতো দান করতেন।অর্থাৎ দু’মুঠো ভরে ভরে তিনি দান করেন, ইয়াতীম দরিদ্রদের মাঝে। হাদীসে শরীফে এসেছে তিনি ছিলেন সবচে’ বড় দানশীল। আর রমজান এলে আরো বড় দানশীল হতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে সাহাবায়ে কেরামেরও অনুরূপ দান করতেন।তাঁরা অনুসরণে অনুকরণে কেবল রাসূলকে দেখতেন।

কেমন ছিলো সাহরি ও ইফতার

রমযান মাসের বিশেষ সময়গুলোর মাঝে অন্যতম হলো সাহরীর সময়। আল্লাহর রাসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিআল্লাহু আনহুমকে সাহরী খেতে বলেছেন; তোমরা সকলে মিলে সাহরী খাও, কেননা সাহরীতে রয়েছে অনেক বরকত। (মুসলিম শরীফ হাদীস নং—৩৫০)

নবিজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি খেতেন সুবহে সাদিকের আগ মুহূর্তে অর্থাৎ রাতের শেষ ভাগে।এই সময়ে সাহরি খাওয়া নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পছন্দ করà