বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের

খাগড়াছড়িতে পানিতে ডুবে ভাইবোনসহ ৩ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়ির পানছড়িতে গোসল করতে গিয়ে ভাইবোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) বেলা ১১টায় উপজেলার ৪ নম্বর লতিবান ইউপির কারিগড়পাড়ায় ঘটনাটি ঘটে।

মৃত খুমবারটি ত্রিপুরা (৮) ও আব্রাহাম ত্রিপুরা (৫) ভাইবোন। তারা কারিগড়পাড়ার সুমন ত্রিপুরার সন্তান। অপরজন প্রতিবেশী তাপস কান্তি ত্রিপুরার সন্তান প্রাণটি ত্রিপুরা (৭)।

পানছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, সকালে তিন শিশু বাড়ির পাশে একটি ছড়ায় গোসল করতে গেলে এ দূর্ঘটনা ঘটে। অনেক খোঁজাখুঁজির পর গ্রামবাসী তাদের ছড়া থেকে তাদের উদ্ধার করে। তাদের হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

এই ঘটনায় এখনো কোন অপমৃত্যুর মামলা হয়নি বলে জানিয়েছেন ওসি দুলাল হোসেন।

পানছড়ি হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শ্যামল চাকমা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। আমরা তাদের মৃত অবস্থায় পেয়েছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ