রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের কাছে টিকা চেয়ে বাংলাদেশের চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের নাগরিকদের টিকার চাহিদা নিশ্চিত করতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার। জরুরিভিত্তিতে টিকা পেতে দ্বিতীয় ও তৃতীয় উৎস হিসেবে চীন ও রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে সরকার। এবার চতুর্থ উৎস হিসেবে যুক্তরাষ্ট্রের কাছ থেকে টিকা পেতে চিঠি দিয়েছে ঢাকা।

ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা এনে দেশে টিকাদান শুরু করলেও এখন সেই উৎস থেকে টিকা আসা অনিশ্চিত হয়ে পড়েছে করোনার দ্বিতীয় আঘাতের কারণে। তাই বিকল্প উৎস হিসেবে বাংলাদেশ হাত বাড়িয়েছে যুক্তরাষ্ট্রের দিকে।

ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র থেকে টিকা পেতে ওয়াশিংটনকে চিঠি দিয়েছে ঢাকা। সেই চিঠিতে হয় অনুদান হিসেবে, আর না হলে কেনার আগ্রহ প্রকাশ করা হয়েছে।

এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, আমরা ভ্যাকসিন পেতে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করেছি। আমরা চাই, আমাদের সব নাগরিক যেন ভ্যাকসিন পায়। আমরা জেনেছি, যুক্তরাষ্ট্রের কাছে অ্যাস্ট্রাজেনেকার ৬০ মিলিয়ন (৬ কোটি) ডোজ ভ্যাকসিন রয়েছে। আমরা চিঠির মাধ্যমে তাদের কাছে ভ্যাকসিন চেয়েছি।

‘আমরা বলেছি, তোমরা অনুদান হিসেবে আমাদের দাও, যদি তা না হয় তোমরা চাইলে আমরা কিনে নিতেও রাজি আছি। তারা (যুক্তরাষ্ট্র) এখনো আমাদের চিঠির জবাব দেয়নি। আমরা চেষ্টা করছি, যুক্তরাষ্ট্র থেকে ভ্যাকসিন নিয়ে আসার।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ