বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

এ বছর রমজানে ওমরা পালন করেছেন ১০ লাখ মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: এ বছর রমজানে এখন পর্যন্ত ১০ লাখের বেশি মানুষ ওমরা পালন করেছেন। সৌদি আরবের হজ ও ওমরা প্রতিমন্ত্রী ড. আব্দুল ফাত্তাহ বিন সুলাইমান এ তথ্য জানিয়েছেন।

সোমবার (৩ মে) আল-আরাবিয়াকে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, রমজানের শেষ দশকে মসজিদুল হারামে জনসমাগম ও ভিড় এড়াতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এ বছর রমজানের প্রথম ২০ দিনে ওমরা, তাওয়াফ ও নামায আদায়ের জন্য ৩০ লাখের বেশি মানুষ মসজিদুল হারামের প্রবেশ করেছেন।

[caption id="attachment_218200" align="alignnone" width="500"] সৌদি আরবের হজ ও ওমরা প্রতিমন্ত্রী ড. আব্দুল ফাত্তাহ বিন সুলাইমান।[/caption]

মসজিদুল হারামের দরজায় লাগানো বিশেষ ক্যামেরার মাধ্যমে এই পরিসংখ্যান জানা গেছে। এই ৩০ লাখ মানুষের মধ্যে ওমরা পালনকারী, নামাজ আদায়কারী এবং তাওয়াফ কারীরা অন্তর্ভুক্ত।

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর থেকে সুরক্ষা পেতে মসজিদুল হারামে জনসমাগম সীমিত করেছে হারামাইন কর্তৃপক্ষ।

আরো পড়ুন: মসজিদুল হারামে রহমতের বৃষ্টিপাত-ওমরা আদায়কারীদের কিছু মনকাড়া দৃশ্য

এ বিষয়ে মসজিদুল-হারামের দায়িত্বশীল মুহাম্মদ আল জাবেরী বলেন, রমজানের শুরু থেকেই হারামাইন কর্তৃপক্ষ তাওয়াফ ও ওমরা পালনকারীদের সুবিধা নিশ্চিতে কর্মতৎপরতা বাড়িয়ে দিয়েছে। এর অংশ হিসেবে মসজিদুল হারামের প্রবেশপথে তাপ নিয়ন্ত্রণে বিশেষ ক্যামেরা বসানো হয়েছে। এর মাধ্যমে রমজানের শুরু থেকে এখন পর্যন্ত মসজিদুল হারামে প্রবেশ করা সবার শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হয়েছে।

আরো পড়ুন: অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে হাজরে আসওয়াদের সবচেয়ে স্বচ্ছ ছবি প্রকাশ

আল জাবেরি বলেন, তাপমাত্রা মাপার এই বিশেষ ক্যামেরা পর্যবেক্ষণের জন্য ৫০০ কর্মী নিযুক্ত করেছে জেনারেল প্রেসিডেন্সি।

মসজিদে হারামের প্রবেশকারীদের শরীরের তাপমাত্রা পরীক্ষা করতে প্রবেশদ্বারগুলোতে ৭০ টি ক্যামেরা নিযুক্ত করা হয়েছে।

আল জাবেরী জানিয়েছেন, তাপমাত্রা মাপার বিশেষ এই ক্যামেরাগুলো মানুষের শরীরে তাপের বিষয়টি পর্যবেক্ষণে রাখে এবং কারো শরিরে করোনাভাইরাসের কোন লক্ষণ পাওয়া গেলে বিশেষ সংকেতের মাধ্যমে তা জানিয়ে দেয়। তাপ মাপার ক্যামেরা গুলোর মাধ্যমে ৬ মিটার দূর পর্যন্ত একজন মানুষের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা যায়।

আরো পড়ুন: রমজানের শেষ দশককে সামনে রেখে হারামাইন কর্তৃপক্ষের বাড়তি প্রস্তুতি

আল আরাবিয়া ডট নেট থেকে নুরুদ্দীন তাসলিমের অনুবাদ।

এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ