শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

খতম তারাবির উত্তম পদ্ধতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন।।

প্রতি বছর-ই আমাদের দেশের মসজিদগুলোতে একই পদ্ধতিতে খতম তারাবি পড়তে বিশেষ আহবান জানায় ইসলামিক ফাউন্ডেশন। এতে তারাবির নামাজে প্রথম ৬ দিনে দেড় পারা করে ৯ পারা এবং বাকি ২১ দিনে ১ পারা করে ২১ পারা তিলাওয়াত করার প্রতি অনুরোধ জানানো হয়। এ পদ্ধতি অনুসরণ করলে ২৭ রমজানে সব মসজিদে একযোগে পবিত্র কোরআন খতম হয়। এতে করে সবচেয়ে বড় সুবিধাটা হলো-একজন মুসল্লি যেকোনো মসজিদেই তারাবি পড়ুক তাতে তারাবির নামাজে তার পুরো কোরআন শ্রবণে কোন প্রতিবন্ধকা সৃষ্টি হয় না।

যেমন-যদি কোন মুসল্লি ১৩ পারার দিন তথা দশম রমজানের তারাবি তাঁর মহল্লার মসজিদে আদায় করে এবং পরের দিন অন্যকোন মসজিদে তারাবি পড়ে তাহলে নামাজে সম্পূর্ণ কোরআন তিলাওয়াত শোনার তাঁর যে অভিপ্রায় ছিল তা অটুট থাকবে। কেননা, সব মসজিদে একই পদ্ধতির অনুশীলন হচ্ছে। পরের দিন তথা একাদশ রমজানে সে যে মসজিদে নামাজ পড়বে সেখানে নিয়ম অনুযায়ী ১৪ নম্বর পারা তিলাওয়াত করা হবে।

রমজানে তারাবিতে পারা ভাগ করে কোরআন খতমের এই যে বাহ্যত সুন্দর পদ্ধতি-এটি কি বাস্তবেই সুন্দর নাকি এরচেয়ে আরো উত্তম কোন পদ্ধতি আছে?

কোরআনকে ত্রিশ ‘পারা’য় ভাগ করার উদ্দেশ্যসহ আরো একটি বিষয় সম্পর্কে আলোকপাত করলে ব্যাপারটি বোধগম্য হবে। কোরআনকে ত্রিশ পারায় ভাগ করার উদ্দেশ্য পারা শব্দটি ফার্সি, যার অর্থ-টুকরো, অংশ। বর্তমানে আমাদের সামনে পবিত্র কোরআনুল কারিমের যে প্রতিলিপি তা মোট ত্রিশটি অংশে বা পারায় বিন্যস্ত। পারার এই বিন্যাস অর্থ হিসেবে নয়, বরং হিফজের ছোট বাচ্চাদের পড়া এবং পড়ানোর সুবিধার্থে।

হাফেজি কোরআনুল কারিমের প্রতিটি পারায় ২০ টি পৃষ্ঠা থাকে। পৃষ্ঠার এ বিন্যাসও বাচ্চাদের দিকে খেয়াল করেই সাজানো। এক কথায়-পারা এবং পৃষ্ঠা অর্থ বা বিষয়ের প্রতি নজর রেখে বিন্যস্ত হয়নি। তাই অনেক ক্ষেত্রে দেখা যায়, একটি পৃষ্ঠা বা পারা শেষ হয়েছে কিন্তু বিষয়বস্তু অপূর্ণ রয়ে গেছে।

পারা ও পৃষ্ঠার এ বিন্যাস কে করেছেন-এর নির্ভরযোগ্য কোন সূত্র পাওয়া যায় না, তবে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া (রহ.) তাঁর অমর গ্রন্থ মাজমাউল ফাতাওয়াল কুবরাতে উল্লেখ করেছেন, হরকত তথা জবর-জের-পেশ এর মত পবিত্র কোরআনে পারারও প্রবর্তন করেছেন হাজ্জাজ বিন ইউসুফ।

কোরআনের ৫৪০ রুকু ও একটি বিশেষ রহস্য পারার মত পবিত্র কোরআনের আরেকটি বিন্যাস আছে, যেটিকে রুকু বলা হয়। কোরআনের মুসহাফ বা প্রতিলিপিতে পার্শটিকায় রুকুর চিহ্ন হিসেবে আরবি অক্ষর ‘আইন’ লেখা থাকে। মাশায়েখে বুখারা পুরো কোরআনকে সর্বোমোট ৫৪০ টি রুকুতে ভাগ করেছেন। কোরআনকে রুকুতে বিভাজন করা হয়েà¦