শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায়

ট্রাম্পের নতুন 'কমিউনিকেশন' ওয়েবসাইট চালু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নতুন 'কমিউনিকেশন' ওয়েবসাইট চালু করেছেন। বলা হচ্ছে , এই কমিউনিকেশন ওয়েবসাইটে ডোনাল্ড ট্রাম্পের ডেস্ক থেকে সরাসরি কনটেন্ট প্রকাশিত হবে। খবর বিবিসি’র।

চলতি বছরের জানুয়ারি মাসে মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের দাঙ্গার পর টুইটার তাকে নিষিদ্ধ করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমটির ওই প্লাটফর্মে ট্রাম্পের প্রায় নয় কোটি অনুসারী ছিল। এছাড়া ফেসবুক এবং ইউটিউবও ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িক ভাবে বন্ধ করে দিয়েছে।

তখন থেকে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট প্রেস রিলিজের মাধ্যমে তার বক্তব্য দিয়ে যাচ্ছেন। এখন নতুন ওয়েবসাইটে তার এসব বক্তব্য প্রকাশিত হবে।

ব্যবহারকারীরা এখানে পোস্টগুলোতে লাইক দিতে পারবে এবং এগুলো টুইটার এবং ফেসবুকে শেয়ার করতে পারবে।

নতুন এই ওয়েবসাইট প্রকাশের ঘোষণা এমন এক সময়ে এলো যখন ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হবে কি না সে বিষয় ফেসবুক কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ