বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত

ফ্রি ফায়ার গেম নিয়ে দ্বন্দ্ব, মারপিট ও ছুরিকাঘাতে তিন যুবক আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বগুড়ার শাজাহানপুরে মোবাইলে ‘ফ্রি ফায়ার গেম’ খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের মারপিট ও ছুরিকাঘাতে তিন যুবক গুরুতর আহত হয়েছেন। আহতদেরকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চোপীনগর ইউনিয়নের বিহিগ্রাম এলাকায় এই ঘটনা ঘাটে।

আহতরা হলেন, উপজেলার চোপীনগর ইউনিয়নের শাহনগর গ্রামের আব্দুল ওহাবের ছেলে মোজাহিদ হোসেন (২০), তোতা মিয়ার ছেলে রায়হান হোসেন (২২) এবং আজিজার রহমানের ছেলে সজিব আহমেদ (১৮)। আহতরা সবাই রাজমিস্ত্রির শ্রমিক বলে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য এমরান হোসেন জানান, মোবাইলে ফ্রি ফায়ার গেম খেলা নিয়ে শাহনগর গ্রামের দুদু মিয়ার ছেলে ইলেক্ট্রিশিয়ান সুমন মিয়াকে (১৮) আহতরা এক সপ্তাহ আগে মারপিট করে। এরা সবাই এক সাথে চলাফেরা করে। ওই সময় শাহনগর স্থানীয় একটি ক্লাবে সালিশ বৈঠক হয়। ওই ঘটনার জের ধরে মঙ্গলবার সুমন মিয়া ও তার সহযোগীরা প্রতিপক্ষের ওপর হামলা চালায়।

শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ