বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

‘রাম জন্মভূমি’ অযোধ্যাতেও বিজেপির ভরাডুবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: পঞ্চায়েত ভোটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনকেন্দ্র উত্তরপ্রদেশের বারাণসীতে ভরাডুবি হয়েছে বিজেপির। পাশাপাশি, ‘রাম জন্মভূমি’ অযোধ্যা এবং ‘কৃষ্ণের এলাকা’ মথুরাতেও পরাজিত পদ্ম শিবির। বিজেপির পোস্টারবয় খ্যাত যোগী আদিত্যনাথের রাজ্যে অনেক বেশি আসনে জিতেছে বিরোধীরা।

বারাণসী জেলা পঞ্চায়েতের (জেলা পরিষদ) ৪০টি আসনের মধ্যে বিজেপি জিতেছে মাত্র ৮টিতে। এনডিএ জোটের শরিক আপনা দল (এস) পেয়েছে ৩টি। রাজ্যের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি পেয়েছে ১৫টি, বিএসপি ৫ এবং আম আদমি পার্টি, সুহেলদেব ভারতীয় সমাজ পার্টি ১টি করে আসনে জিতেছে। কয়েকটি আসন গিয়েছে নির্দলদের দখলে।

অযোধ্যা জেলা পঞ্চায়েতের ৪০টি আসনের মধ্যে ২৪টি জিতেছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি। বিজেপি-র ঝুলিতে মাত্র ৬। বিএসপি ৫ এবং নির্দল ও অন্যেরা ৫টি আসনে জিতেছে। মথুরা জেলা পঞ্চায়েতে বিএসপি ১২ এবং অজিত সিংহের রাষ্ট্রীয় লোকদল ৯টি আসনে জিতেছে। বিজেপি জিতেছে মাত্র ৩টিতে।

রবিবার থেকে উত্তরপ্রদেশের ৭৫টি জেলায় ত্রিস্তর পঞ্চায়েত ভোটের গণনা শুরু হয়েছে। জেলা পঞ্চায়েতের ৩ হাজার ৫০টি আসনের মধ্যে এখনও পর্যন্ত ৯১৮টি তে বিজেপি জিতেছে বলে দলের তরফে দাবি করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ