শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায়

সৌদিতে কোয়ারেন্টিন না মানলে ২ লাখ রিয়াল জরিমানা, ২ বছরের জেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে কেউ কোয়ারেন্টিনের বিধি লঙ্ঘন করলে তাকে দুই লাখ রিয়াল জরিমানা এবং দুই বছরের কারাদণ্ড ভোগ করতে হবে বলে দেশটির সরকার সবাইকে সতর্ক করে দিয়েছে।

দেশটিতে করোনায় মৃত্যু সংখ্যা সাত হাজার পার হওয়ার পর সরকার ওই কড়া বার্তা দিল। খবর আরব নিউজের।

মঙ্গলবার সৌদির ব্যুরো অব ইনভেস্টিগেশন ও বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, করোনায় আক্রান্ত কোনো ব্যক্তির মাধ্যমে যদি অন্য কেউ সংক্রমিত হয়, তা হলে ওই ব্যক্তিকে এ আইনে দোষি সাব্যস্ত করা হবে।

এ কাজ একাধিকবার করলে তার সাজা দ্বিগুণ হবে বলেও বিবৃতিতে জানানো হয় । যদিও এখন পর্যন্ত এ আইনটি পাস করা হয়নি।

সৌদি আরবে এ পর্যন্ত ৪ লাখ ২১ হাজার ৩০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৭ হাজার ছয়জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৯৯ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ