বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন জাতীয় সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

ইবির দাওয়াহ-ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আহসান উল্লাহ ফয়সাল আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়াহ ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আহসান উল্লাহ ফয়সাল ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (৫ এপ্রিল) আনুমানিক রাত ১০টায় তিনি ইন্তেকাল করেছেন। আওয়ার ইসলামকে এতথ্য নিশ্চিত করেছেন ড. আহসান উল্লাহ ফয়সালের ভাতিজা হাসান ইয়াহইয়া।

তিনি জানিয়েছেন, গত মঙ্গলবার ব্লাড টেস্টে স্যারের করোনা ভাইরাস পজেটিভের রেজাল্ট আসে। একদিনের মধ্যেই অক্সিজেন সংকটের কারণে চরম শ্বাস-প্রশ্বাসের কষ্টে পড়েন তিনি। বুধবার উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া থেকে ঢাকার কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে নিয়ে আসার পথে অ্যাম্বুলেন্সেই তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে ড. আহসান উল্লাহ ফয়সালের বয়স হয়েছিল আনুমানিক ৪৫ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলেও সারাদেশে অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। গ্রামের বাড়ি নোয়াখালীতে মরহুমের জানাজা সম্পন্ন হওয়ার বিষয়ে জানা গেলেও জানাজার সময়ের ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।

অধ্যাপক ড. আহসান উল্লাহ ফয়সাল ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র উপদেষ্টা ও সভাপতি ছিলেন। তিনি ভারতের আলীগড় বিশ্ববিদ্যাল থেক পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ