বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
আন্দোলনের মধ্যেই এইচএসসি পরীক্ষা, অনুপস্থিত ২০ হাজারের বেশি মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এসে, শিক্ষার্থীদের ছয় দফা ঢাকায় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) রিসার্চ ইনস্টিটিউট’-এর যাত্রা বন্যা দুর্গতদের দ্রুত পুনর্বাসনের আহ্বান খেলাফত মজলিসের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ আমিরে মজলিসের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সৌজন্য সাক্ষাৎ সাইয়েদ আসজাদ মাদানীর সফর উপলক্ষে প্রস্তুতি সভা আজাদ কাশ্মিরে দুপক্ষের সংঘাত, ২ পুলিশসহ নিহত ৯ বন্যাপরিস্থিতি নিয়ন্ত্রণে, খুলে যাচ্ছে বান্দরবানের পর্যটনকেন্দ্র কুয়েত-বাহরাইনে ইরানের হামলা, বাজছে সাইরেন

উচ্ছেদ বন্ধ করুন নইলে চরম মূল্য দিতে হবে: ইসরায়েলকে হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের পূর্ব বায়তুল মুকাদ্দাস শহরের শেখ জাররাহ শরণার্থী শিবির থেকে উচ্ছেদ অভিযান বন্ধ করার জন্য ইহুদিবাদী ইসরায়েলকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস।

সংগঠনটির সামরিক শাখা সুস্পষ্ট করে বলেছে, শেখ জাররাহ শরণার্থী শিবির থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ অভিযান বন্ধ না করলে তেল আবিবকে চরম মূল্য দিতে হবে।

হামাসের সামরিক শাখা ইজেদ্দিন আল-কাসসামের চিফ অব স্টাফ ও সুপ্রিম কমান্ডার মুহাম্মাদ দেইফ এক বিশেষ বিবৃতিতে অত্যন্ত কঠোর ভাষায় ইসরায়েলকে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি বলেন, ‘এটা হচ্ছে আমাদের চূড়ান্ত হুঁশিয়ারি। যদি শেখ জাররাহ শরণার্থী শিবিরে আমাদের লোকজনের বিরুদ্ধে শিগগিরি উচ্ছেদ অভিযান বন্ধ না হয় তাহলে আমরা চুপচাপ বসে থাকব না। আর ইসরায়েলকেও চরম মূল্য দিতে হবে।’

তিনি আরো বলেন, ‘অধিকৃত জরুসালেম শহরের শেখ জাররাহ শরণার্থী শিবিরের দৃঢ়চেতা লোকজনকে আমি স্যালুট জানাই। সেখানে কী হচ্ছে তা হামাসের নেতৃত্ব ও আল-কাসসাম ব্রিগেড অত্যন্ত ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে।’

ইসরায়েলি আদালতের সহযোগিতা নিয়ে দেশটির সরকার শেখ জাররাহ শরণার্থী শিবিরের ফিলিস্তিনি নাগরিকদের উচ্ছেদ ও তাদের ঘর-বাড়ি ধ্বংস করছে। সেখানে নতুন একটি ইহুদি বসতি স্থাপন করার পরিকল্পনা নিয়ে এ কাজ করছে তেল আবিব।

মঙ্গলবার ইসরায়েলি সেনা ও অবৈধ বসতি স্থাপনকারী ইহুদিরা ফিলিস্তিনিদের সেখান থেকে জোর করে বের করে দেয়ার চেষ্টা করে। এর একদিন পরই হামাসের সামরিক শাখার প্রধান এ বিবৃতি দিলেন।

সূত্র: পার্সটুডে

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ