রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প

দেশে অক্সিজেনের কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভয়ঙ্কর আকার ধারণ করায় বিশ্বের বিভিন্ন দেশে তীব্র হয়ে উঠেছে অক্সিজেন সঙ্কট। তবে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আশ্বস্ত করে বলেছেন, দেশে অক্সিজেনের কোনো ঘাটতি নেই।

বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন- (বিপিএমসিএ) আয়োজিত ‘কোভিড-১৯ ২য় ঢেউ মোকাবেলায় করণীয় এবং অক্সিজেন সংকট ও উত্তরণের উপায়’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, বাংলাদেশ অক্সিজেন নিয়ে সবার মধ্যে একটা শঙ্কা তৈরি হয়েছে। দেশে বর্তমানে অক্সিজেন নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। পর্যাপ্ত অক্সিজেনের ব্যবস্থা রয়েছে বাংলাদেশে।

জাহিদ মালেক বলেন, করোনার মূল চিকিৎসা হলো অক্সিজেন। আমরা সারা দেশে ১৩০টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের অবস্থা করেছি। আমাদের লিকুইড অক্সিজেন তৈরির ব্যবস্থা আছে। বাংলাদেশে ১৭৫ টন অক্সিজেন তৈরি হচ্ছে। মোট ২১৫ টন অক্সিজেন তৈরির সামর্থ্য আছে। সামনে ২৭০ টন অক্সিজেন তৈরির ব্যবস্থা আছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ