মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
১৫ আগস্ট জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান ২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট

‘কৃষি খাতের উন্নয়নের লক্ষ্যে কৃষকদের ভর্তুকি মূল্যে যন্ত্রপাতি দিচ্ছে সরকার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফীন বলেছেন, কৃষি খাতের ব্যাপক উন্নয়নের লক্ষ্যে কৃষি যন্ত্রপাতি আরও সহজলভ্য করার জন্য কৃষকদের ভর্তুকি মূল্যে বিভিন্ন যন্ত্রপাতি দিচ্ছে সরকার।

শুক্রবার সকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলা পরিষদ চত্বরে থেকে কৃষকের মাঝে শতকরা ৫০ ভাগ ভতুর্কিতে কম্বাইন্ড হারভেস্টার বিতরণকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, চলমান করোনা পরিস্থিতিতে শ্রমিক-সংকট মোকাবেলায় বোরো ধান ঘরে তুলতে সারা দেশেই শতকরা ৫০ ভাগ ভর্তুকিতে কৃষকদের কম্বাইন্ড হারভেস্টার দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার। চলমান করোনা পরিস্থিতিতে বোরো ধান সংগ্রহে শ্রমিক-সংকটের কারণে কৃষকের বাড়তি টাকা ব্যয় করতে হচ্ছে। এই সমস্যা সমাধানে সরকারের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উপজেলা কৃষি কর্মকর্তা রমেশ চন্দ্র ঘোষ বলেন, কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে একসঙ্গে ধান কাটা, মাড়াই, ঝাড়াই ও বস্তাবন্দি করা যাবে। এক একর জমির ধান বা গম কাটতে সময় লাগে মাত্র এক ঘণ্টা। প্রতি একরে জ্বালানি খরচ হয় মাত্র সাত থেকে আট লিটার ডিজেল। এতে খরচ বাঁচবে ৬১ ভাগ ও শ্রম বাঁচে ৭০ ভাগ। এই হারভেস্টার দিয়ে দিনে প্রায় ৮ একর জমির ধান কাটা যাবে বলে জানান ওই কৃষি কর্মকর্তা।

এসময় মিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামারুল আরেফীন, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিংকন বিশ্বাস, কৃষি অফিসার রমেশ চন্দ্র ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, মহলিা ভাইস চেয়ারম্যান মর্জিনা খাতুনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ