রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা

কেরানীগঞ্জে ভেজাল খাদ্য তৈরি-বিক্রি: ৭ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন, মজুত ও বিক্রির অভিযোগে সাত প্রতিষ্ঠানকে সাড়ে ১০ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক লাখ টাকা মূল্যের অনুমোদনহীন নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাদ্যসামগ্রী এবং খাদ্যসামগ্রী তৈরির কাঁচামাল ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার সকাল থেকে টানা বিকেল পর্যন্ত র‌্যাব-১০-এর সহযোগিতায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহা. আক্তারুজ্জামান।

শুক্রবার (৭ মে) র‌্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় অনুমোদনহীন ভেজাল খাবার উৎপাদন, মজুত ও বিক্রি করার অপরাধে আনন্দ বেকারিকে দেড় লাখ টাকা, আমার দেশ বেকারিকে দেড় লাখ টাকা, আদি বসুদেব মিষ্টান্ন ভাণ্ডারকে ৫০ হাজার টাকা এবং মা মিষ্টান্ন ভাণ্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও হামজা ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা, এমএস ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা, কুসুম বেকারিকে তিন লাখ টাকাসহ সাতটি প্রতিষ্ঠানকে মোট ১০ লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এএসপি এনায়েত কবীর সোয়েব বলেন, এ সময় এক লাখ টাকা মূল্যের অনুমোদনহীন নিম্নমানের ও অস্বাস্থ্যকর খাদ্যসামগ্রী এবং খাদ্যসামগ্রী তৈরির কাঁচামাল ধ্বংস করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ