মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

পাকুন্দিয়ায় বজ্রপাতে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় বাড়ির পাশে কাজ করার সময় বজ্রপাতে রাকিব (২০) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ মে) বিকেলে উপজেলার নারান্দী ইউনিয়নের পোড়াবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত রাকিব ওই গ্রামের কাজল মিয়ার ছেলে এবং নরসিংদী জামিয়া কাসেমিয়া মাদরাসার হাফেজ বিভাগের শিক্ষার্থী।

স্থানীয়রা জানায়, শুক্রবার (৭ মে) বিকেলে বাড়ির পাশে বাবার সঙ্গে বোরো ধানের খড়ের পুঞ্জি দিচ্ছিল রাকিব। এসময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই রাকিব লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ