মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

না.গঞ্জে দুঃস্থ ও অসহায়দের মাঝে ইশা ছাত্র আন্দোলনের খাবার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন- নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে নগরীতে অসহায়, দুঃস্থ ও পথকলিদের মাঝে খাবার বিতরণ করা হয়।

গত শুক্রবার (১৪ মে) পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে নগরীতে এ খাবার বিতরণ করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন- নারায়ণগঞ্জ মহানগরের সংগ্রামী সভাপতি এম. শফিকুল ইসলাম।

এ সময় তিনি বলেন, ২য় ধাপে লকডাউনের শুরু থেকেই ইশা ছাত্র আন্দোলন আর্ত মানবতার পাশে দেশব্যাপী এম্বুলেন্স সেবা প্রদান, টেলিমেডিসিন সেবা প্রদান, সচেতনতামূলক ভিডিও প্রকাশ, সচেতনতামূলক স্টিকার ও লিফলেট বিতরণ, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, মাক্স তৈরী ও বিতরণ, ত্রাণ সামগ্রী বিতরণ, ইফতার ও সাহরী বিতরণ, মসজিদ ও ধর্মীয় উপাসনালয় এবং জনগুরুত্বপূর্ণ স্থানে করোনা সুরক্ষা উপকরণ বিতরণ, করোনায় মৃত ব্যক্তিদের লাশ দাফনের মত ধারাবাহিক কর্মসূচি পালন করছে।

খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন, নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মুহাম্মাদ মেহেদি হাসান, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক শেখ মুহা শেখ মুহাম্মাদ ইকবাল হুসাইন, প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মাদ শরীফ হুসাইন, আলিয়া মাদরাসা সম্পাদক মুহাম্মাদ জাহিদুল ইসলাম, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ মিজানুর রহমান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ইফতি আলম, কার্যকারী সদস্য-১ মুহাম্মাদ মাহবুবুর রহমান, সদস্য-২ খালেদ সাইফুল্লাহ সানভীরসহ প্রমুখ ৷

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ