রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

‘ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বমুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বমুসলিমকে ঐক্যবদ্ধ হতে হবে। কেননা ঐক্যবদ্ধ জাতীই শক্তিশালী জাতী। আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি আমাদের সামনে আরো ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে উল্লেখ করেছেন ইসলামী ঐক্যজোট সৌদি আরব শাখার নেতৃবৃন্দ।

গতকাল সোমবার (১৭ মে) সৌদি আরব সময় রাত ১০ টায় সৌদি আরবের মদিনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা।

এ সময় তারা ইসরায়েলি সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেশ ও বিশ্বের সকল মুসলমানদের ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহবান জানান ও ওআইসিকে জরুরী পদক্ষেপ গ্রহণের আহবান করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ইসলামী ঐক্যজোট সৌদি আরব শাখার নেতা মাওলানা আতাউল্লাহ আল মাদানী আল আমিনী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সৌদি আরব ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা আমিন আমিনী প্রমূখ।

ইসলামী ঐক্যজোট সৌদি আরব শাখার সহ-সভাপতি মাওলানা ইলিয়াস আহমদের সভাপতিত্বে ও সৌদি আরব শাখার সাধারণ সম্পাদক জনাব মুহাম্মদ লুৎফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্যজোট সৌদি আরব শাখার নেতা ফজলুল হক ফজলু, সাংগঠনিক সম্পাদক হাফেজ সাজিদুর রহমান ও মাওলানা ফাহাদ সালমান প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ