রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

ময়মনসিংহের মাওলানা নুরুল আবসার মাসুম আর নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহের কুরআন নিকেতন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ময়মনসিংহ মহানগর সভাপতি হাফেজ মাওলানা নুরুল আবসার মাসুম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মঙ্গলবার (১৮ মে) রাত ১০টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। বিষয়টি বারিধারা মাদরাসার নাজেমে তালিমাত ও শাইখুল হাদীস মুফতি মকবুল হোসাইন আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

জানা যায়, মাওলানা নুরুল আবসার মাসুম বেশ কয়েকদিন যাবৎ জ্বর, শ্বাসকষ্টসহ ঠাণ্ডাজনিত রোগে ভুগছিলেন। প্রাথমিক পর্যায়ে বাসায় চিকিৎসা নেয়ার পর তাকে হাসপাতালে নেয়া হয়। গতকাল শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে আইসিউতে নেয়া হয়েছিলো। এরপর আজ রাত ১০ টায় তিনি ইন্তেকাল করলেন।

এদিকে তার জানাজার নামাজে অংশ নিতে বারিধারা মাদরাসা থেকে একটি কাফেলা রওয়ানা হয়েছে। কাফেরায় রয়েছেন, বারিধারা নাজিমে তালীমাত ও শায়খুল হাদিস মুফতি মকবুল হোসাইন, সিনিয়র মুহাদ্দিস মাওলানা হেদায়াতুল্লাহ, নায়েবে মুহতামিম মাওলানা মাসউদ আহমদ, সিনিয়র উস্তাদ মুফতি জাকির হোসাইন কাসেমী ও মাওলানা আব্দুল্লাহ মাসউদ আল কাফী।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ