রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুতে এক দিনে বছরের সর্বোচ্চ আক্রান্ত, মৃত্যু ৩ ‘ই-কমার্সে জালিয়াতি বন্ধ করতে ৩ ধাপে পদক্ষেপ নিয়েছে সরকার’  গুম প্রতিরোধে বাতিল অধ্যাদেশকে আইনে পরিণত করার দাবি খেলাফত মজলিসের দুর্যোগসহ জরুরি পরিস্থিতিতেও দেশে খাদ্যের ঘাটতি হবে না: খাদ্যমন্ত্রী ‘বাদপড়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা হচ্ছে’  আগামী শিক্ষাবর্ষেই দেশজুড়ে স্কুল ফিডিং কর্মসূচি চালু হবে: ববি হাজ্জাজ হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর পরিকল্পনা সরকারের এবার নারায়ণগঞ্জ জেলা জমিয়তের আহ্বায়ক কমিটি ঘোষণা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ১১তম অন্তর্বর্তীকালীন পরিষদের দায়িত্ব গ্রহণ মহিমার গান

আজ থেকে ২৪ মে পর্যন্ত সৌদিগামী বিমানের সব ফ্লাইট স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরব কর্তৃপক্ষ বিভিন্ন শর্ত আরোপ করায় আজ বৃহস্পতিবার থেকে ২৪ মে পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সৌদি আরবগামী সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে বুধবার রাতে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ মে থেকে ২৪ মে পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সৌদি আরবগামী সব ফ্লাইট স্থগিত থাকবে। সৌদি কর্তৃপক্ষের হোটেল কোয়ারেন্টিনসহ বিভিন্ন শর্ত আরোপের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস এ সিদ্ধান্ত নিয়েছে।

ফ্লাইট স্থগিতের এ পাঁচ দিন যেসব যাত্রীর যাওয়ার কথা ছিল, তাদের ভ্রমণের বুকিংকৃত হোটেল বুকিং এবং পরবর্তী যাত্রার সময় নির্ধারণ করতে নিকটবর্তী যেকোনো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অফিসে যোগাযোগের জন‍্য অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ