বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ ।। ১৩ কার্তিক ১৪৩৩ ।। ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হজ-ওমরাকারীদের সুবিধার্থে মক্কায় চালু হলো থার্ড রিং রোড ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে, চলছে গণনা জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান নাঙ্গলকোটে শিক্ষার্থীদের মাঝে খিদমাতুল ইসলাম পরিষদের দাওয়াহ ক্যাম্পেইন অনুষ্ঠিত হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৮) বিশ্ব স্ট্রোক দিবস আজ আমিরে হেফাজতের সঙ্গে মুফতি আবুল হাসান এমপির সৌজন্য সাক্ষাৎ ভারতের আরেকটি শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়ার শঙ্কা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: জালভোট নিয়ে সতর্ক করল ইসলামী আন্দোলন তিস্তা প্রকল্প: ‘আগামী বছরের নভেম্বরে দিকে কাজ শুরু’

কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে মারা গেলেন মাওলানা ইকবাল হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ১১ এপ্রিল রাজধানীর জুরাইন এলাকা থেকে গ্রেফতার করা হয় সোনারগাঁও থানা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ইকবাল হোসেনকে। এরপর আজ বৃহস্পতিবার (২০ মে) বিকেল ৩টায় হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে মাওলানা ইকবাল হোসেন কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ছিলেন। সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এরপর চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কেরানীগঞ্জ কারাগারের জেল সুপার সুভাষ উমার ঘোষ।

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মাহবুবুল আলম জানান, ‘মাওলানা ইকবাল হোসেন গত ১১ মে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হয়। পরে ডাক্তারদের নির্দেশনা মোতাবেক তাকে কেন্দ্রীয় কারাগারের অধীনে মিডফোর্ড হাসপাতালে ভর্তি করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছিল।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ