নুরুদ্দীন তাসলিম।।
দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পরই মার্চের ১৭ তারিখে বন্ধ ঘোষণা করা হয় সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। এরপর কয়েক দফায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়তে বাড়তে সর্বশেষ এই ছুটি গড়ায় ৩০ মে পর্যন্ত। এতে বাধ্য হয়েই ঘরবন্দি থাকতে হচ্ছে শিক্ষার্থীদের। এছাড়া করোনা মহামারী কারণে নানান বাধ্যবাধকতায় বিনোদন কেন্দ্র পার্ক ও খেলার মাঠগুলোতেও যেতে পারছে না শিশু-কিশোররা।
তবে ঘরবন্দি সময়ে টিভি, কম্পিউটার, মোবাইল-এর মত স্মার্ট ডিভাইস গুলোতে সারাদিন বুঁদ হয়ে পড়ে থাকছে শিশু-কিশোররা। এতে নানান মানসিক ও শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। অনেক অভিভাবকই অভিযোগ করছেন, এতে করে সন্তানদের খাওয়া-দাওয়া, স্বাভাবিক চলাফেরা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আচরণেও লক্ষ করা যাচ্ছে বেশ অস্বাভাবিকতা, এ নিয়ে বেশ উদ্বিগ্ন অভিভাবকরা।
রাজধানীর যাত্রাবাড়ীতে থাকেন মোহাম্মদ ওসমান গনি, চাকরি করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে, করোনা মহামারীর বিভিন্ন বিধি-নিষেধ আর দফায় দফায় শিক্ষা প্রতিষ্ঠান ছুটি বাড়ানোর ঘোষণাতে নিজের সাত বছরের সন্তান ইমরানকে নিয়ে বেশ উদ্বিগ্ন। তিনি বলছিলেন, আগে দিনের বড় একটা সময় স্কুলে কাটতো, এরপর বাড়িতে ফিরে কিছুটা খেলাধুলা, আবার গৃহশিক্ষকের কাছে পড়াশোনা, এরপর হালকা টিভি দেখে ঘুমিয়ে যেত। তবে দীর্ঘদিন ঘরবন্দি থাকার কারণে তার রুটিনে অস্বাভাবিক পরিবর্তন এসেছে, সারাদিন মোবাইল ফোনেই বুঁদ হয়ে থাকছে, পড়াশোনার প্রতি এসছে পুরাই অমনোযোগিতা। এখন পড়তে বসতে বললেই বলে-‘ সারাদিন কত পড়া যায়’।
আরো পড়ুন: মাদরাসা ছাত্রদের মোবাইল ব্যবহার: বছরের শুরুতেই কঠোর হওয়ার পরামর্শ শিক্ষাবিদদের
মোহাম্মদ ওসমান গনির মতো রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে অনেক অভিভাবকই সন্তানদের নিয়ে উদ্বিগ্ন। অনেকেই অভিযোগ করছেন, রাত জেগে মোবাইল ফোনে সময় দিচ্ছে সন্তানেরা। এতে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি হচ্ছে কিন্তু তাদের বলেতো আর বোঝানো যাচ্ছে না, আবার বাইরেও বের হতে না পারায় খুব বেশি শাসনেও রাখা যাচ্ছে না।
এ বিষয়ে চট্টগ্রাম ওমর গণি এম ই এস ডিগ্রী কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ঘরবন্দি শিশুদà§