বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

এবার দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কেন্দ্রীয় সরকার ও বেশ কয়েকটি রাজ্যের পর এবার ভারতের রাজধানী দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা করা হয়েছে।

বৃস্পতিবার এক দিনে ১৫৩ জন ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত হওয়ার পরপরই দিল্লিতে এই রোগকে মহামারী ঘোষণা করেন উপ-রাজ্যপাল অনিল বাইজাল।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, একদিন আগেই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, দিল্লিতে বর্তমানে ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত রোগীর সংখ্যা ৬২০ জন।

কেজরিওয়ালের ঘোষণা অনুযায়ী, বৃহস্পতিবার নতুন করে শনাক্ত ১৫৩ জনসহ দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৭৩ জনে।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ বিপর্যস্ত ভারত। এর মধ্যে হানা দিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস। দিন দিন বেড়েই চলেছে এই সংক্রমণ।

সরকারি হিসাবে, বৃহস্পতিবার পর্যন্ত ভারতে ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত ১১ হাজার ৭১৭ জনকে শনাক্ত করা হয়েছে।

গুজরাট রাজ্যে সবচেয়ে বেশি ২ হাজার ৮৫৯ জন এই ছত্রাকে সংক্রমিত হয়েছেন। দ্বিতীয় অবস্থানে থাকা মহারাষ্ট্রে ২ হাজার ৭৭০ জনকে শনাক্ত করা হয়েছে। আর অন্ধ্রপ্রদেশে সংক্রিমত হয়েছে ৭৬৮ জন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ