বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

পাকিস্তানে প্রথমবারের মতো শনাক্ত করোনার ভারতীয় ধরন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার ভারতীয় ধরন প্রথমবারের মতো শনাক্ত হয়েছে প্রতিবেশী পাকিস্তানে। শুক্রবার (২৮ মে) দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এমন দাবি করেছে।-খবর ডন অনলাইনের।

মে মাসের প্রথম তিন সপ্তাহে সংগৃহীত সার্স-কভ-২ ভাইরাসের সব নমুনার জিনোম সিকোয়েন্স করেছে পাকিস্তানের স্বাস্থ্য ইনস্টিটিউট। এতে করোনার ভারতীয় ধরনও শনাক্ত হয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সাজিদ শাহ বলেন, জিনোম সিকোয়েন্সের ফলে সাতটি দক্ষিণ আফ্রিকার ধরন বি.১.৩৫১ পাওয়া গেছে। আর ভারতীয় ধরন পাওয়া গেছে একটি।

তিনি বলেন, করোনার বিভিন্ন ধরন শনাক্ত অব্যাহত রয়েছে। এতে করোনাবিধি মেনে চলা, মাস্কের ব্যবহার ও টিকার প্রয়োজনীয়তাই সামনে চলে এসেছে।

চলতি মাসের শুরুতে বি.১.৬১৭ ধরনকে বৈশ্বিক উদ্বেগের কারণ হিসেবে উল্লেখ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ