বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বাংলাদেশ পুলিশ কম ভাড়ায় বাস পেলো আইজিপির বর্ষপূর্তিতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পুলিশ সদস্যদের জন্য কম ভাড়ায় দূরপাল্লার যাত্রায় বাংলাদেশ পুলিশ বাস সার্ভিসের পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে রংপুরের উদ্দেশে এ সার্ভিসের প্রথম বাসটি ছেড়ে গেছে।

শুক্রবার (২৮ মে) পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক (এআইজি, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. সোহেল রানা এ তথ্য জানিয়েছেন।

মিডিয়া উইং থেকে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ পুলিশ বাস সার্ভিসের প্রথম বাসটি পুলিশ সদর দফতরের সামনে থেকে রংপুরের উদ্দেশে ছেড়ে যায়।

শনিবার (২৯ মে) বিকেল ৩টায় বাসটি রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইনস থেকে পুনরায় ঢাকার উদ্দেশে ছেড়ে আসবে। এ রুটের ঢাকাগামী সব পর্যায়ের পুলিশ সদস্যরা এই বাস সার্ভিসের সেবা ভোগ করতে পারবেন।

গত ১৫ এপ্রিল ড. বেনজীর আহমেদের পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে যোগদান করার বছরপূর্তি হয়েছে। এ উপলক্ষে পুলিশ সদস্যদের জন্য ঢাকা থেকে সব বিভাগীয় শহরে যাতায়াতের জন্য বাস সার্ভিস চালুর উদ্যোগ নেয়া হয়।

পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা এ বাস সার্ভিসের সুবিধা পাবেন। অতি দ্রুত সময়ের মধ্যেই সব রুটে একযোগে এ সার্ভিস চালু হবে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ