আওয়ার ইসলাম ডেস্ক: অনলাইন গেমে আসক্ত হয়ে পড়ছে আমাদের দেশের অপার সম্ভাবনাময় শিশুরা। মেধা আর মননে শিশুদের বিকশিত হবার অন্তরায় হয়ে উঠছে এই আসক্তি। পরিণামে অসহায় হয়ে পড়ছেন বাবা-মা, অশান্তি নেমে আসছে পারিবারিক জীবনে। অনলাইন গেমের এই আসক্তি থেকে শিশুদের রক্ষা করতেই হবে।
নাটোর সরকারি বালক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র মাহমুদুল হক মাহী জানায়, বাবা-মা’র অনুরোধে নিজেকে অনলাইন গেম খেলা থেকে নিবৃত্ত করলেও সহপাঠিদের পরিমণ্ডলে গেলে শুধু অনলাইন গেমেরই আলোচনা। গেমের কে কোন পর্যায়ে আছে, কিভাবে খরচ নির্বাহ হচ্ছে, ভবিষ্যৎ পরিকল্পনা কী ইত্যাদি। এই আলোচনায় আমি এলোমেলো হয়ে যাই। মনে হয়, ওরা স্মার্ট, আমি পিছিয়ে পড়া।
একই স্কুলের নবম শ্রেণীর ছাত্র শিহাব পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। দুই বছর ধরে অনলাইন গেমে আসক্ত হয়ে প্রতিদিন চার থেকে পাঁচ ঘণ্টা সময় জীবন থেকে হারিয়ে যাচ্ছে। এখন নিজের মাথার চুল টেনে টেনে নিজেই ছেঁড়ে। এ বছর জেএসসি পরীক্ষা না হওয়াতে যেন হাফ ছেড়ে বেঁচেছে। অসহায় ওর শিক্ষক বাবা-মা।
একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাসনুভা রহমান বলেন, মোবাইল গেমে আসক্ত ছেলে তৌকির কোনোরকমে পড়াশুনায় মাধ্যমিক পর্যায় অতিক্রম করলেও ওর ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত। আমাকে ছেড়ে মাদকাসক্তের কারণে ডিভোর্স হয়ে যাওয়া ওর বাবার কাছে ফিরে যেতে রাজী, তবুও তিনি এই গেম ছাড়তে পারবেনা বলে সাফ জানিয়ে দিয়েছে!
অনলাইন গেমে প্রাণ গেছে দেশ-বিদেশের অসংখ্য শিশু-কিশোরের। সম্প্রতি নাটোরের লালপুরে রেল লাইনে বসে মোবাইল ফোনের গেমে মত্ত ছিল এক কিশোর। কখন যে ট্রেন এসে গেছে। ফলাফল ঘটনাস্থলেই প্রাণ গেছে কিশোরের।
দেশের উল্লেখযোগ্য সংখ্যক শিশু-কিশোররা এখন পাবজি, ফ্রি-ফায়ার, ক্ল্যাশ অর ক্ল্র্যান্স, কল অব ডিউটি, কমব্যাট স্ট্রাইক গো ইত্যাদি অনলাইন গেমে আসক্ত। এসব গেম খেলতে গুগল একাউন্ট বা ফেসবুক আইডি দিয়ে সাইন-ইন করতে হয়। ইন্টারনেট সংযোগ ছাড়াও গেমের ব্রোঞ্জ, সিলভার, গোল্ড, প্লাটিনাম, ডায়মন্ড, হিরোইক ও গ্রান্ড মাস্টার পর্যায়ে যেতে টাকা খরচ করে কিনতে হয় টপ-আপ অর্থাৎ খেলার পোশাকসহ বিভিন্ন সামগ্রী। এই খাতে এক থেকে দশ হাজার টাকার পকেট কাটা যায় অভিভাবকের।
নাটোরের নাম প্রকাশে অনিচ্ছুক এক আইনজীবী জানান, সম্প্রতি আমার বিকাশ একাউন্ট থেকে ৪৩ হাজার টাকা উধাও হয়ে যায়। খোঁজ নিয়ে জানতে পারি à