বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

‘হালাল ব্যবসাকে তোমরা হারামে রূপান্তর করো না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুর রশীদ

মহান আল্লাহ তা'য়ালা মানব জাতির জন্য যখন কোনো কিছু হালাল করেছেন, তখন তা ব্যাপক অর্থে ব্যবহার করেছেন৷ অর্থাৎ- আনলিমিটেড৷ আর যখন কোনো কিছু হারাম করেছেন, তখন একটা একটা নাম ধরে নির্দিষ্ট করে হারাম করেছেন৷ অর্থাৎ- লিমিটেড৷ আর যখন আল্লাহ তা'য়ালা কোনো একটা হারাম করেছেন, সাথে সাথে এর বিকল্পে অন্য কিছু সেট করেছেন৷ উদাহরণস্বরূপ- যিনা বা ব্যভিচার করা হারাম; এর বিকল্পে বিবাহ হালাল ইত্যাদি৷ অনুরূপভাবে আল্লাহ তা'য়ালা সুদ করেছেন হারাম; এর বিকল্পে ব্যবসা করেছেন হালাল৷
আল্লাহ তা'য়ালা বলেন, আল্লাহ ব্যবসা হালাল করেছেন এবং সুদ হারাম করেছেন৷ (সূরা আল-বাকারাহ, আয়াত-২৭৫)

সুতরাং, যখন আল্লাহ তা'য়ালা কোনো কিছুকে হালাল সাব্যস্ত করেন; কারো সাধ্য নেই তা হারাম করার৷ আর যা হারাম করেছেন; কারো সাধ্য নেই তা হালাল করার৷ অতএব, মানুষ ব্যবসা করতে গিয়ে যদি তাতে হারামের মিশ্রণ ঘটায় তাহলে ব্যবসা হালাল হলেও তা হারামে রূপ নেই৷ আর যে ব্যক্তিই এমনটা করবে আল্লাহ তা'য়ালা তার জন্য প্রস্তুত রেখেছেন জাহান্নামের ভয়াবহতা৷

মহান আল্লাহ তা'য়ালা বলেন, যারা সুদ খায়, তারা তার ন্যায় (কবর থেকে) উঠবে, যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয়। এটা এ জন্য যে, তারা বলে, বেচা-কেনা সুদের মতই। অথচ আল্লাহ বেচা-কেনা হালাল করেছেন এবং সুদ হারাম করেছেন। অতএব, যার কাছে তার রবের পক্ষ থেকে উপদেশ আসার পর সে বিরত হল, যা গত হয়েছে তা তার জন্যই ইচ্ছাধীন। আর তার ব্যাপারটি আল্লাহর হাওলায় । আর যারা ফিরে গেল, তারা আগুনের অধিবাসী। তারা সেখানে স্থায়ী হবে। (সূরা আল-বাকারাহ, আয়াত-২৭৫)

বর্তমান ব্যবসার ক্ষেত্রে সবচেয়ে বেশি মাত্রায় ভেজাল সংযুক্তকরণ, প্রতারণা ও মিথ্যা শপথের ব্যবহার পরিলক্ষিত হয় ৷ ব্যবসার বিভিন্ন সেক্টর রেয়েছে আর প্রতিটি সেক্টরে সাধারণ পদ্ধতিতে কিংবা ডিজিটাল পদ্ধতিতে হারামের সংমিশ্রণ ঘটিয়ে নাপাক অর্থ উপার্জনে ব্যবসায়ী ভাইয়েরা খুব বেশি তৎপর ৷

প্রিয় ব্যবসায়ী ভাইয়েরা, আপনারা হয়তো ভিন্ন ভিন্ন পদ্ধতিতে ব্যবসায় লিপ্ত আছেন৷ সারাদিন পরিশ্রম করেন অর্থের তাগিদে৷ পরিশ্রমটা যদি বিফলে যায় তাহলে এর মূল্য কিইবা আছে!

ধরুন, মাসিক বেতনে একটি চাকরি করেন এবং মাস শেষে উক্ত চাকরির বেতন থেকে কোনো ফল্টের দরুন বহিষ্কৃত হলেন, তাহলে আপনার অবস্থানটা কোন পর্যায়ে দাঁড়াবে? তদ্রুপ হালাল উপার্জনের তাগিদে ব্যবসায় লিপ্ত আছেন এবং পরিশ্রম শেষে অর্à