বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

তরুণ আলেমদের বিকল্প কর্মসংস্থান তৈরিতে বেফাক-হাইয়ার ভুমিকা কতটা গুরুত্বপূর্ণ?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দরস-তাদরিসের বাইরেও বিকল্প পেশায় যুক্ত হচ্ছেন কওমি পড়ুয়া নবীন আলেমরা। নবীনদের এই বিকল্প ও ভিন্ন কর্মসংস্থান এখনো হয়ে ওঠেনি ততটা মসৃণ ও বিস্তৃত। তাদের নতুন পথচলাকে বাস্তবিক অর্থেই মসৃণ করতে কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষা অথরিটি আল হাইয়াতুল উলইয়া ও বেফাকের ভূমিকা রাখা কতটা গুরুত্বপূর্ণ? নতুনভাবে পথ চলতে গিয়ে তরুণরা আসলেই কতটা সরে যাচ্ছেন আকাবির আসলাফের দেখানো পথ থেকে- এ নিয়ে আওয়ার ইসলামের সাথে কথা বলেছেন প্রবীণ শিক্ষাবিদ ও রাজধানীর দারুর রাশাদ মাদরাসার শিক্ষাসচিব মাওলানা লিয়াকত আলী। সাক্ষাৎকার গ্রহণ করেছেন আওয়ার ইসলামের সাব এডিটর নুরুদ্দীন তাসলিম। পাঠকের জন্য তিন পর্বের ধারাবাহিক সাক্ষাৎকারের শেষ পর্ব তুলে ধরা হল আজ।

-তরুণ আলেমদের বিকল্প কর্মসংস্থান তৈরিতে বেফাক-হাইয়ার বিশেষ কোন ভুমিকা রাখার প্রয়োজন আছে বলে মনে করেন কি?

মাওলানা লিয়াকত আলী: কওমি তরুণদের বিকল্প কর্মসংস্থান তৈরির ক্ষেত্রে বেফাক-হাইয়ার দৃষ্টি দেওয়া আবশ্যকীয় বলে আমি মনে করি। কেননা বেফাক- হাইয়া নিছক কোন শিক্ষাবোর্ড নয়; বরং এটি আমাদের ওলামায়ে কেরামের অভিভাবক পরিষদ বলা যেতে পারে। সরকারি শিক্ষাবোর্ড-এর মত এই বোর্ডের দায়িত্ব শুধু শিক্ষা কারিকুলাম ও পরীক্ষা নিয়ন্ত্রণ করা নয়। ওলামায়ে কেরামের সার্বিক দেখাশোনা ও সমস্যা সমাধানের চেষ্টা করাও বোর্ড কর্তৃপক্ষের দায়িত্ব। এজন্যই বর্তমানে তরুণ আলেমদের কর্মসংস্থানের যে সঙ্কট দেখা দিয়েছে এটা নিয়ে বেফাকের ভূমিকা পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি।

বাংলাদেশ সরকার বর্তমানে দাওরায়ে হাদীসকে মাস্টার্সের মান দিয়েছেন -এর সদ্ব্যবহারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বোর্ডকে।

দাওরায়ে হাদিসের সনদকে সদ্ব্যবহারের পদ্ধতি হতে পারে; আমাদের দেশের স্কুলগুলোর ধর্মীয় শিক্ষকের পদ ও  কলেজ ভার্সিটিগুলোর ইসলামিক স্টাডিজ বিভাগে কওমি মাদরাসায় পড়ুয়া আলেমরা যেন এপ্লাই করতে পারেন এ বিষয়ে সরকারের সাথে বোঝাপড়া করাও হাইয়াতুল উলিয়ার অন্যতম দায়িত্ব।

সরকারের সাথে আলোচনার মাধ্যমে আলিয়া মাদরাসা, স্কুলের ধর্মীয় শিক্ষকের পদ ও ভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের গুরু