বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৬ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

আইনুদ্দীন আল আজাদ রহ. -এর দেশের গান প্রেম ও প্রতিবাদের শ্লোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউর রহমান খসরু।।

সংগীত মানুষের মনের ভাব প্রকাশের সর্ব প্রাচীন সাহিত্যিক মাধ্যম। প্রাচীনকাল থেকে মনের ভাব প্রকাশের উৎকৃষ্ট মাধ্যম হিসেবে সংগীতচর্চা হচ্ছে। সুর লহরীর সঙ্গে আবেগের যাদুচূর্ণ মিশিয়ে মানুষ সংগীতের ইন্দ্রজাল বুনে আসছে যুগ যুগ ধরে। সংগীতের বিচিত্র সুরে মুখর হয়েছে মানুষের দুঃখ ও বেদনা, আনন্দ ও আবেগ, প্রেম ও পূজা, প্রার্থনা ও কীর্তন। অংকিত হয়েছে রাষ্ট্র ও সমাজের আখ্যান।

ইতিহাসে সংগীতের যে সব প্রাচীন নিদর্শন পাওয়া যায় তার বেশির ভাগই দেব-দেবীর প্রতি প্রার্থনা ও কীর্তন। অথবা রাজ-রাজরাদের স্তুতি। মানুষ ও মানবসমাজ, পরিবেশ ও প্রকৃতির তাতে স্থান পেয়েছে আশ্রিতের মতো। বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদও বৌদ্ধ সহজিয়াদের প্রার্থনা ও সাধন সংগীত।

সমাজ ও রাষ্ট্রব্যবস্থা সংগীতে স্থান পেয়েছে অনেক পরে। এক্ষেত্রে আরব জাতি একটু ভিন্ন। তারা সংগীতচর্চার সূচনা থেকেই নিজ সমাজ ও সংস্কৃতির প্রতি মনোযোগী ছিলো। তাদের কবিতা জুড়ে যেমন ছিলো দেব-দেবীর স্তুতি, তেমন ছিলো স্বজাতির ইতিহাস ও ঐতিহ্যের গৌরবদীপ্ত বিবরণ। খ্রিস্টাব্দ পনের শতকের পর বিশ্বব্যাপী জাতীয়তাবাদী চেতনার ব্যাপক উম্মেষ হয়। যা শিল্প-সাহিত্যকেও গভীরভাবে প্রভাবিত করে। তখন শুরু হয় দেশত্ববোধক সংগীত চর্চার ধারা।

বাংলা সাহিত্যে মানুষেরই স্থান হয় পনের শতকের পর। সুতরাং বাংলা সাহিত্যে জাতীয়তাবাদী চেতনার উম্মেষ ঘটতে আরো সময় লাগে। দেশ ও স্বজাতি নিয়ে সংগীতচর্চা শুরু হতেই কেটে যায় বহুকাল। বাংলা সাহিত্যে ইসলামী সংগীতের আগমন হয় আঠারো শতকের দ্বিতীয়ভাগে। আর বাংলা সাহিত্যে ইসলামী সংগীত স্থায়ী আসন লাভ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের হাত ধরে। তিনি ছিলেন ইসলামী সংগীতে বিপ্লবের বাশিওয়ালা। ইসলামী সংগীতকে বহুমাত্রিক রূপ দান করেন তিনি।

ভক্তি ও শ্রদ্ধা, প্রার্থনা ও স্তুতির প্রচলিত ধারার বাইরে এসে তিনি ইসলামী সংগীতকে করে তোলেন দেশ ও জাতির স্বাধীনতা ও স্বাধিকার, মুক্তি ও প্রতিবাদের মুখপাত্র হিসেবে। পরবর্তীতে বহু শিল্পী ও গীতিকার তাকে অনুসরণ করে পথ চলেছেন। হয়ে উঠেছে যুগ ও সময়ের প্রতিবাদী কণ্ঠস্বর। আইনুদ্দীন আল আজাদ রহ. ছিলেন তাদের অন্য