শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

বাবাদের সম্মানে ইসলামিক আইটেম নিবেদিত 'গজল ও স্মৃতিচারণ' অনুষ্ঠান আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আজ বিশ্ব বাবা দিবস। অনলাইন বিগশপ ‘ইসলামিক আইটেম’ নিবেদিত বাবাদের সম্মানে অনুষ্ঠিত হবে ‘গজল ও স্মৃতিচারণ’। অনুষ্ঠানটির আয়োজক আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম।

আজ রোববার রাত ৯টায় বাবাদের সম্মানে ‘গজল ও স্মৃতিচারণ’ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে আওয়ার ইসলামের ফেসবুক পেইজে।

বাবা নিয়ে স্মৃতিচারণ করবেন- রাষ্ট্রচিন্তক ও দার্শনিক আলেম মাওলানা আতাউর রহমান খান রহ. -এর সুসন্তান, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, শাইখুল কুরআন কারী আল্লামা বেলায়েত হুসাইন রহ. এর সুসন্তান ও নুরানী তালিমুল কুরআন বোর্ডের পরিচালক মাওলানা ইসমাঈল বেলায়েত।

অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন- কাউসার লাবীব। বাবা নিয়ে কবিতা আবৃত্তি করবেন বাচিক শিল্পী ইলিয়াস হাসান। এছাড়াও বাবা নিয়ে ইসলামী সঙ্গীত গাইবেন জাতীয় শিশু-কিশোর শিল্পীগোষ্ঠী কলরবের শিল্পীরা।

-এএ