বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে দেশের যেসব এলাকায় হতে পারে বৃষ্টি  গ্রিন টি খেলে কি সত্যিই ওজন কমে? জেনে নিন আসল তথ্য জোরে কেরাত পড়তে হয়—এমন নামাযের কাযা আদায়ে কি জোরে কেরাত পড়তে হবে? এক আলেমের চোখে প্রতিভা এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রবেশগেটে ভাঙচুর ঘটনা হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ জনের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহে: প্রতিমন্ত্রী নুর শুক্রবারে সোহরাওয়ার্দীতে বিশাল ইজতেমা, চলছে শেষ সময়ের প্রস্তুতি নাঙ্গলকোটে মাদরাসার বার্ষিক মাহফিলে দাওয়াহ ক্যাম্প, পুরস্কৃত মেধাবী শিক্ষার্থীরা ‘নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সবারই দায়িত্ব রয়েছে’

আজ থেকে চট্টগ্রামে ফটিকছড়িতে লকডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ বুধবার থেকে নগরী ও আশপাশের উপজেলায় সব বিপণিবিতান, দোকানপাট রাত ৮টার পর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালনের জন্য প্রশাসনের ১২টি টিম মাঠে কাজ করবে।

জেলার মধ্যে ফটিকছড়ি উপজেলায় আজ বুধবার থেকে ৩০ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশে করোনার আক্রান্ত বাড়ছে। করোনা সংক্রমন রোধে দেশের বিভিন্ন অঞ্চলে লকডাউন দেয়া হয়েছে। নেয়া হচ্ছে কঠোর পদক্ষেপ।

সোমবার (২১ জুন) স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৭৮ জন। এই সময়ে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ৪ হাজার ৬৩৬ জন। এখন পর্যন্ত দেশে মোট মারা গিয়েছে ১৩ হাজার ৬২৬ জন। মোট করোনা আক্রান্ত হয়েছে ৮ লাখ ৫৬ হাজার ৩০৪ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ