শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ই করবে এনআইডির কাজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনেই হবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা দেয়ার কাজ। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের এক চিঠির জবাবে মন্ত্রিপরিষদ বিভাগ স্পষ্ট করে এমনটিই জানিয়েছে।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব শফিউল আজিম।

ওই চিঠির জবাবে বলা হয়, এনআইডির নিবন্ধন কার্যক্রম আইনানুগভাবে নির্বাচন কমিশন (ইসি) থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালন করার জন্য ইসি সচিবালয়কে অনুরোধ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সম্প্রতি এই সেবার কাজটি নিজেদের হাতে রাখার বিষয়ে অবস্থান তুলে ধরে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়েছিল ইসি সচিবালয়। মূলত মন্ত্রিপরিষদ বিভাগ সেটির জবাব দিয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এখানে নতুন কোনো সিদ্ধান্ত নেই। এখন কীভাবে কাজটি বাস্তবায়ন করা হবে, সেটিই মূল বিষয়।

গত ২ জুন বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে কমিটির সভাপতি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছিলেন, এনআইডি তৈরির কাজ নির্বাচন কমিশন করত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন, এই কাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় করবে।

তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে কিছু নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছিলেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ