শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে

এমপি মিজানের বিরুদ্ধে দুদকের চার্জশিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মিজানুর রহমানের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২৩ জুন) সকালে চেয়ারম্যান ও কমিশনের উপস্থিতিতে এ চার্জশিট অনুমোদন দেয়া হয়।

চার্জশিটে বলা হয়, সাবেক এই সংসদ সদস্য ২০ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের প্রমাণ পেয়েছে দুদক। পাশাপাশি ১ কেটি ৫৮ লাখ ৫৭ হাজার টাকার জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও প্রমাণিত হয়েছে।

২০১৯ সালের ৭ আগস্ট এমপি মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। অভিযোগ রয়েছে এমপি থাকাকালীন অবৈধভাবে খুলনা সিটি করপোরেশন ও অন্যান্য অফিসের ঠিকাদারির কাজ বাগিয়ে নিয়েছেন মিজানুর।

এছাড়া বেশি দামে জমি কিনে তা কম মূল্যের বিনিময়পত্র তৈরি করেও সম্পদ গোপন করেন সাবেক এই এমপি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ