রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

কাশ্মিরের নেতাদের সাথে মোদির বৈঠক, থাকবে একাধিক ইস্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ৩৭০ ধারা অবলুপ্তির পর এই প্রথম জম্মু-কাশ্মিরের নেতাদের সাথে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দিল্লিতে মোদীর বৈঠকে যোগ দিতে অধিকাংশ নেতারাই বুধবার রাতে চলে এসেছেন ভারতের রাজধানী দিল্লিতে।

কেন্দ্রীয় সরকারের পক্ষে জম্মু ও কাশ্মিরের বিভিন্ন রাজনৈতিক দলের মোট ১৪ জন নেতাকে আহবান করা হয়েছে এই বৈঠকে। এদের মধ্যে রয়েছেন মেহবুবা মুফতি, কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ, সাবেক উপ মুখ্যমন্ত্রী কবীন্দ্রর গুপ্ত ও জম্মু ও কাশ্মিরের বিজেপির প্রধান রবীন্দ্র রায়না, ফারুক আবদুল্লাহসহ অন্যান্যরা।

মোদী বিরোধী ফারুক আবদুল্লাহ থেকে মেহবুবা মুফতিদের এই বৈঠকে উপস্থিতিতে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ভারতের রাজনৈতিক মহল। কাশ্মিরের বুকে রাজনৈতিক পরিস্থিতি কোনোদিকে যেতে চলেছে, তার দিকে নজর দিয়ে এদিন রাজনৈতিক পরিস্থিতির ওপর জোর দিতে চলেছে দিল্লির মহল।

বৈঠকে কী নিয়ে আলোচনা হতে পারে তা এখনো সরকারিভাবে জানান হয়নি। তবে রাজনৈতিক মহলের মত, জম্মু-কাশ্মিরে আগামী দিনে বিধানসভা নির্বাচন করানো প্রসঙ্গ উঠতে পারে। ২০১৮ সালে মেহমুবা মুফতি ও পিডিপি সরকারের পতনের পর থেকে এখনো পর্যন্ত নির্বাচিত সরকার গঠন করা হয়নি সেখানে। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ