বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রবেশগেটে ভাঙচুর ঘটনা হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ জনের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহে: প্রতিমন্ত্রী নুর শুক্রবারে সোহরাওয়ার্দীতে বিশাল ইজতেমা, চলছে শেষ সময়ের প্রস্তুতি নাঙ্গলকোটে মাদরাসার বার্ষিক মাহফিলে দাওয়াহ ক্যাম্প, পুরস্কৃত মেধাবী শিক্ষার্থীরা ‘নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সবারই দায়িত্ব রয়েছে’ হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৬) দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকবে জার্মানি উপকূলে আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

বরিশাল বিভাগজুড়ে ৩০ জুন থেকে ৭ দিনের লকডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বরিশাল বিভাগে আগামী ৩০ জুন থেকে সাত দিনের লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আজ শুক্রবার বিকালে বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের প্রশাসনিক জুম মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার থেকে ২৯ জুন পর্যন্ত লকডাউন নিয়ে প্রচার-প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সঙ্গে খুলনা ও পশ্চিমাঞ্চলীয় জেলা শহরগুলোর সঙ্গে সবধরনের যোগাযোগ আজ থেকে বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচনাকালে বিভাগীয় কমিশনার জানান, পরিস্থিতি যেভাবে দাঁড়িয়েছে, তাতে কার্যকর লকডাউনের কোনো বিকল্প নেই।

তিনি বলেন, ‘আমরা ইতোপূর্বেও লকডাউন আরোপ করেছি, কিন্তু তা কার্যকর করতে পারিনি। এবার যাতে লকডাউন ফলপ্রসূ হয়, সেজন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। আর এ লক্ষ্যে সমন্বয়ের জন্য সরকারি কর্মকর্তা ও পুলিশ প্রশাসন এবং সিটি করপোরেশনের সঙ্গে জনগণকেও সম্পৃক্ত করতে হবে।’

বরিশালের জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন জানান, লকডাউনকালে শ্রমিক ও অসহায় মানুষদের জন্য পর্যাপ্ত খাবারের যোগান থাকতে হবে। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম জানান, বুধবার করোনা আক্রান্তের হার ছিল ৩০ শতাংশ, বৃহস্পতিবার ৩৩ শতাংশ এবং আজ বেড়ে ৪৫ শতাংশে দাঁড়িয়েছে।

বরিশালের সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, ‘লকডাউন সর্বাত্মক ও কার্যকর করার জন্য সব পর্যায়ের তরুণ ও সিটি করপোরেশনের লোকবল কাজে লাগানো হবে।’

আলোচনা সভায় বরিশালের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খানসহ জেলা উচ্চ পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় খুলনা ও সংলগ্ন জেলা থেকে ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশংকা জানিয়ে কার্যকর লকডাউন যাতে সফল হয়, সেজন্য প্রত্যেককে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ