বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রবেশগেটে ভাঙচুর ঘটনা হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ জনের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহে: প্রতিমন্ত্রী নুর শুক্রবারে সোহরাওয়ার্দীতে বিশাল ইজতেমা, চলছে শেষ সময়ের প্রস্তুতি নাঙ্গলকোটে মাদরাসার বার্ষিক মাহফিলে দাওয়াহ ক্যাম্প, পুরস্কৃত মেধাবী শিক্ষার্থীরা ‘নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সবারই দায়িত্ব রয়েছে’ হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৬) দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকবে জার্মানি উপকূলে আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শ্রীপুরে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ এক কিশোর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল হোসেন
গাজীপুর প্রতিনিধি>

গাজীপুরের শ্রীপুরে গোসিংগা নদীতে গোসল করতে গিয়ে বিশ্বজিৎ (১৬) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) বেলা তিনটার দিকে গোসিংগা বাজারের শীতলক্ষ্যা নদীর ঘাটে এ ঘটনা ঘটে। নিখোঁজ বিশ্বজিৎ শ্রীপুর দক্ষিণ বাজার এলাকার বিনয়ের ছেলে।

খবর পেয়ে সন্ধ্যা ৬ টার সসম ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও ডুবুরি উদ্ধারের চেষ্টা করে।

জানা গেছে, সে ও তার কয়েকজন বন্ধু মিলে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে যান। গোসলের এক পর্যায়ে বিশ্বজিৎ পানিতে তলিয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় এবং বন্ধুরা খুঁজাখুঁজি করেও পায়নি তাকে। খুঁজে না পেয়ে টঙ্গীর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

টঙ্গী ফায়ার সার্ভিসের মিজানুর রহমান বলেন,খবর পেয়ে ছেলেটিকে উদ্ধারের জন্য দুইজন ডুবুরী ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাৎক্ষণিক ওই নদীতে যায়। পরে অনেক খুঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ