বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

‌মা-বাবাকে বৃদ্ধাশ্রমে রাখা নিয়ে যা বললেন ড. হাছান মাহমুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ‘মা-বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবেন, রাস্তায় দুর্ঘটনার শিকার হয়ে পড়ে থাকবেন, পাশ দিয়ে যাওয়া কেউ ফিরে তাকাবে না, সবশেষে পুলিশ এসে লাশ নিয়ে যাবে-এমন উন্নয়ন ও সমাজ আমরা চাই না’ বলেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, আমরা এমন একটি রাষ্ট্র রচনা করতে চাই, যেটি বস্তুগত উন্নয়নের দিক দিয়ে একটা উন্নত রাষ্ট্র হবে, একই সঙ্গে একটি মানবিক রাষ্ট্রও গঠন হবে। যেখানে কেউ মা-বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। রাস্তার পাশে কেউ সাহায্যের আশায় পড়ে থাকবে না।

শুক্রবার (২৫ জুন) দুপুরে চট্টগ্রামের রেডিসন ব্লু’র মেজবান হলে রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট কনফারেন্স-২০২১-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কনফারেন্সের আহ্বায়ক মো. তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠানে রোটারি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের প্রতিনিধি হিসেবে পিডিজি কেএম জয়নুল আবেদীন, জেলা গভর্নর ড. বেলাল উদ্দিন আহমেদ ও রোটারিয়ান ফাতেমা জেবুন্নেছা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে ড. হাছান মাহমুদ বলেন, শুধু বস্তুগত উন্নয়ন দিয়ে উন্নয়ন কখনও টেকসই হয় না। বস্তুগত উন্নয়নের পাশাপাশি মানুষের আত্মিক উন্নয়ন প্রয়োজন। সেটি করতে হলে মানুষের মধ্যে মূল্যবোধ, দেশাত্মবোধ ও মমত্ববোধের সমন্বয় ঘটাতে হবে।

মন্ত্রী বলেন, পৃথিবী সৃষ্টি হয়েছে সাড়ে চারশ’ কোটি বছর আগে। ক্রমাগতভাবে পরিবেশ ধ্বংসের কারণে পৃথিবীকে আমাদের জন্য বৈরী করে তুলছি। এজন্য পরিবেশ সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষাটাকে আমরা অনেকটা পণ্য বানিয়ে ফেলেছি। এটি আজ থেকে ৩০ বছর আগে এরকম পণ্য ছিল না। শিক্ষাকে পণ্য বানানোর হাত থেকে রক্ষা করতে হবে। শিক্ষাকে শুধু পাঠদান এবং ডিগ্রি প্রদানের মধ্যে সীমাবদ্ধ না রেখে নতুন প্রজন্মকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে হবে।

তিনি আরও বলেন, পৃথিবীর মানুষ অনেক উন্নতি করেছে। কিন্তু পৃথিবীতে আজ প্রচণ্ড হানাহানি অশান্তি। পৃথিবীতে শান্তি স্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। করোনা মহামারির মধ্যেও পৃথিবীতে শরণার্থীর সংখ্যা কয়েক কোটি বেড়েছে। করোনা মহামারির মধ্যে দেখছি মানুষ একটি অদৃশ্য জীবাণুর কাছে কত অসহায়। পৃথিবীর সবচেয়ে শক্তিধর দেশটিও অসহায়, পাশাপাশি পৃথিবীর সবচেয়ে দরিদ্র দেশটিও অসহায়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ