বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলার প্রবেশগেটে ভাঙচুর ঘটনা হাম উপসর্গে প্রাণ গেল আরও ২ জনের মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহে: প্রতিমন্ত্রী নুর শুক্রবারে সোহরাওয়ার্দীতে বিশাল ইজতেমা, চলছে শেষ সময়ের প্রস্তুতি নাঙ্গলকোটে মাদরাসার বার্ষিক মাহফিলে দাওয়াহ ক্যাম্প, পুরস্কৃত মেধাবী শিক্ষার্থীরা ‘নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সবারই দায়িত্ব রয়েছে’ হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৬) দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকবে জার্মানি উপকূলে আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

যাত্রী নামিয়ে লোকাল বাসে তরুণীকে গণধর্ষণ, ৬ জন আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রাম থেকে মীরসরাই আসার পথে একটি লোকাল বাসে তরুণীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। বাসের শ্রমিকরাসহ একটি চক্র এই গণধর্ষণের ঘটনা ঘটায়। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

মীরসরাই থানার এসআই রাজিব জানান, বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা ২ দিন ধরে ওই তরুণী অন্তত ১০ যুবক ধর্ষণ করে। শুক্রবার সন্ধ্যায় ওই কিশোরী থানায় জানালে পরিদর্শক (তদন্ত) কামাল উদ্দিন ও এসআই রাজিব ধর্ষণ সংশ্লিষ্ট  এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে।

আটককৃতরা হল- সীতাকুণ্ড উপজেলার আশরাফুল ইসলাম ( ২৩), শাহাদাত হোসেন ( ১৯), নিজামউদ্দিন রানা ( ২০), মো. বেলাল হোসেন ( ২৩), মো. ইসমাঈল (৩১) এবং মীরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়নের কুরুয়া গ্রামের মো. সাগর হোসেন ( ২২)।

অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রামের আকরশাহ থানা এলাকায় বসবাস করা তরুণী গার্মেন্টস কর্মীর (২১) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে চালক আশরাফুলের। এ সম্পর্কের জের ধরে বুধবার রাতে সীতাকুণ্ড এক্সপ্রেস নামে লোকাল বাসে বড়দারোগারহাটের উদ্দেশ্যে রওনা হয় ওই তরুণী। বাসটি সীতাকুণ্ড এসে আর যাবে না বলে সব যাত্রী নামিয়ে উল্টো হাফিজ জুট মিল এলাকায় যায়।

মীরসরাই থানার ওসি মুজিবর রহমান জানান, জুট মিল এলাকায় গিয়ে প্রেমিক চালক আশরাফুল তার সহযোগী শাহাদাতসহ তাকে ধর্ষণ করে। এরপর রানা নামে আরেক সহযোগী তাকে বিপদ থেকে সাহায্য করবে বলে মীরসরাই উপজেলা সাহেরখালী এলাকায় নিয়ে গিয়ে আটকে রেখে  দুদিন ধরে একের পর এক ধর্ষণ করে।

তিনি বলেন, অবশেষে শুক্রবার তরুণী পালিয়ে গিয়ে প্রথমে সীতাকুণ্ড ও পরে মীরসরাই থানার শরণাপন্ন হয়ে একটি অভিযোগ দায়ের করে। তরুণীর দেয়া তথ্য মতে অন্তত ১০ যুবক তাকে দফায় দফায় ধর্ষণ করে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ