শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

এক ইমামসহ ৩ তরুণ ২৫ দিন ধরে নিখোঁজ, পরিবারের সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের পরিচয় দিয়ে নারায়ণগঞ্জের আড়াইহাজার এলাকা থেকে এক ইমামসহ তিনজনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। নিখোঁজ তিনজন হলেন নারায়ণগঞ্জের আড়াইহাজারের পাঁচরুখী গ্রামের বাসিন্দা মো. নোমান, মো. নাছিম ও বগুড়ার শহিদুল ইসলাম। নিখোঁজ নোমান পেশায় ব্যবসায়ী। নাছিম মাদ্রাসাছাত্র এবং শহিদুল ইসলাম আড়াইহাজার এলাকার একটি মসজিদের ইমাম।

আজ রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এ দাবি করেন ভুক্তভোগী তিনজনের পরিবারের সদস্যরা। সংবাদ সম্মেলনে নোমানের বাবা সরোয়ার হোসেন দাবি করেন, নোমান আড়াইহাজারের বান্টি বাজারে গার্মেন্টস ব্যবসা করেন।

অন্যান্য দিনের মতো সেদিনও (২ জুন) নোমান মোটরসাইকেলে করে দোকানের উদ্দেশে বাসা থেকে রওনা হন। সকাল ১০টা ৫৩ মিনিটে বাজারে পৌঁছালে অজ্ঞাতনামা সাত থেকে আটজন লোক নিজেদের গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করেন।

জানা যায়, ২৫ দিন আগে (২ জুন) তাদের তুলে নিয়ে যাওয়া হয়। সেই থেকে তারা নিখোঁজ। একই সময় সেখানে থাকা নাছিম ও শহিদুলকেও তারা জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে চলে যান। পরে তিনিসহ নিখোঁজ তিন পরিবারের সদস্যদের নিয়ে আড়াইহাজার থানা ও নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে যান। তবে কোনো সংস্থা তার ছেলেসহ অন্যদের আটক বা গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করেনি।

সংবাদ সম্মেলনে নিখোঁজ নোমানের স্ত্রী তানিয়া আক্তার বলেন, ‘আমার অবুঝ ছেলেমেয়ে বারবারই বলছে, আব্বু কোথায়? আমি সরকারপ্রধানসহ সবার কাছে বিনীত অনুরোধ করছি, আমার স্বামীসহ তিনজনকে দ্রুত উদ্ধার করে আমাদের কাছে ফিরিয়ে দিন। ২৫ দিন ধরে থানা, পুলিশ, র‍্যাব—সব জায়গায় খুঁজে ফিরছি। কিন্তু কেউই আমার স্বামীর খোঁজ দিতে পারছে না।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ