বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ।। ১২ কার্তিক ১৪৩৩ ।। ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা (পর্ব: ৬) দুর্যোগ মোকাবিলা ও সামরিক প্রশিক্ষণ বাড়াবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শ্রম আইন বাস্তবায়নে বাংলাদেশের পাশে থাকবে জার্মানি উপকূলে আঘাত হেনেছে ‘অর্ণব’, দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত সাংস্কৃতির অন্ধানুকরণ ও আমাদের ধর্মীয়চর্চা ইরানের মধ্যস্থতায় হামলা বন্ধে হুতিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির লেখকপত্র পরিবারের সঙ্গে কক্সবাজার ইসলামী সাহিত্য ও গবেষণা পরিষদের আড্ডা জাফর ইকবালসহ ৫ আসামিকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তির নির্দেশ ‘ক্রসফায়ারের’ নিয়ে আইজিপি বক্তব্য নাকচ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাতে ভালো ঘুমের জন্য যে ফলগুলো খাবেন

‘লকডাউন না মানলে করোনায় মৃত্যুঝুঁকি আরও বাড়বে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে ক্রমশ। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারাদেশে সাত দিনের সর্বাত্মক লকডাউন শুরু হবে। এসময় কেউ লকডাউন না মানলে করোনায় মৃত্যুঝুঁকি আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ রোববার (২৭ জুন) সচিবালয়ে স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন দফতর/সংস্থার সঙ্গে ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ আশঙ্কার কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনারা সবাই করোনার সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলবেন, মাস্ক পরবেন। সামাজিক দূরত্ব বজায় রাখবেন। স্যানিটাইজ করবেন এবং লকডাউন আপনারা মেনে চলবেন। আর যদি আমরা না মানি আমাদের মৃত্যুর সংখ্যা আরও বাড়বে, আক্রান্তের সংখ্যাও বাড়বে। হাসপাতালে চিকিৎসা দিতেও সমস্যা তৈরি হবে।

জাহিদ মালেক বলেন, ইতিমধ্যে হাসপাতালের পাঁচ থেকে ছয় হাজার বেড রোগীতে ভর্তি হয়ে গেছে। কাজেই আমাদের সেই দিকেই খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেন, মডার্নার ২৫ লাখ ডোজ টিকা পেতে বাংলাদেশ তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। চীনের সঙ্গে করা চুক্তি অনুযায়ী আগামী মাসে টিকা আসবে। আশা করা হচ্ছে, টিকা কার্যক্রম আর বন্ধ হবে না। দেশীয় টিকা উৎপাদনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে জনসংখ্যা অনেক বেশি, সেই জনসংখ্যাকে যদি সংক্রমণ থেকে রক্ষা করতে হয়, আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তবেই দেশ সুরক্ষিত থাকবে। আমরা যদি করোনাকে নিয়ন্ত্রণ করতে না পারি তবে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। বিদেশে যাওয়ার ক্ষেত্রেও সমস্যা তৈরি হবে। অন্যদেশ আমাদের ভিসা দিতে চাইবে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ